শিরোনাম
◈ নীরবে মদ বিক্রি শুরু করেছে সৌদি আরব, কিনতে পারছেন যারা ◈ যমুনার সামনে বিক্ষোভে অধিকাংশই লাঠির আঘাতে আহত: ঢামেক পরিচালক (ভিডিও) ◈ শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিত, যানচলাচল স্বাভাবিক ◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান

প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২০, ১১:২৫ দুপুর
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২০, ১১:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কঙ্গোতে স্বর্ণের খনিতে ধ্বস, কমপক্ষে ৫০ জন নিহত

সিরাজুল ইসলাম: [২] প্রবল বর্ষণের কারণে কুমিটুগা এলাকায় দেত্রæট স্বর্ণের খনিতে স্থানীয় সময় শুক্রবার বিকাল ৩টায় এ দুর্ঘটনা ঘটে। একটি বেসরকারি উন্নয়ন সংস্থা এ তথ্য জানিয়েছে। রয়টার্স

[৩] দ্য ইনিশিয়েটিভ অব সাপোর্ট অ্যান্ড সোশ্যাল সুপারিভশন অব উইমেন প্রেসিডেন্ট এমিলিয়ানে ইটংওয়া বলেন, ভেতরে অনেক তরুণ আটকা পড়েছে। তারা আর বের হয়ে আসতে পারবে না। তারা অন্তত ৫০ জনের ব্যাপারে কথা বলছিলেন।

[৪] ছবি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, পাহাড়ের পাশে খনিতে প্রবেশ পথে শত শত মানুষ ভিড় করেছেন। অনেকে কাঁদছেন। অনেকে আটকা পড়াদের উদ্ধারে সহায়তার আকুতি জানাচ্ছেন।

[৫] এ খনিটি কানাডার খনি মালিক বানরো করপোরেশনের কাছে না বলে জানিয়েছেন এর প্রধান নির্বাহী।

[৬] কঙ্গোতে খনিতে দুর্ঘটনা সাধারণ ঘটনা। প্রতি বছর বিপুল মানুষ এ দুর্ঘটনায় প্রাণ হারান। এরপরও বিপুল মানুষ ঝুঁকি নিয়ে খনিতে কাজ করেন।

[৭] গত বছরের অক্টোবরে একটি স্বর্ণের খনি ধ্বসে কমপক্ষে ১৬ জন এবং জুনে অবৈধ তামা ও কোবাল্ট খনিতে ৪৩ জন মারা যান।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়