শিরোনাম
◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্ত কেজরিওয়াল-মমতা, আটককে ‘অপহরণ’ বললেন তৃণমূল নেত্রী ◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়? ◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২০, ০৯:৪৭ সকাল
আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০২০, ০৯:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পূর্বধলায় ট্রাক-অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত

হাবিবুর রহমান : [২] নেত্রকোনার পূর্বধলায় ট্রাক-অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ঋতু আক্তার (৩০) ও আবুল কালাম (৪২) নামের দুই স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। তারা দুইজনই অটোরিক্সার যাত্রী ছিলেন। এদের মধ্যে ঋতু আক্তার ঘটনাস্থলেই ও আবুল কালাম ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ঘটনায় নূর উদ্দিন (৩৫) নামের অটোরিক্সা চালকও আহত হয়েছেন।

[৩] শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কে উপজেলার তুলা পাবই নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত ঋতু আক্তার ও আবুল কালামের বাড়ি উপজেলার বিশকাকুনি ইউনিয়নের সাউদকান্দি গ্রামে।

[৪] এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ দুপুরে ঋতু আক্তার ও তার স্বামী একটি অটোরিক্সাযোগে শ্যামগঞ্জ যাচ্ছিলেন। এ সময় ময়মনসিংহ থেকে জারিয়াগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ঋতু আক্তার মারাযান। এ সময় তার স্বামী আবুল কালাম ও অটোরিক্সা চালক নূর উদ্দিন গুরুতর আহত হয় ।

[৫] পূর্বধলা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। এ দিকে আহত দুইজনকে স্থানীয় লোকজন উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপতালে ভর্তি করলে আবুল কালাম চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ