শিরোনাম
◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী  ◈ চাহিদার চাপে তেলশূন্য পাম্প—নিয়ন্ত্রণে ঢাকায় চালু হচ্ছে পরীক্ষামূলক ‘ফুয়েল পাস’ ◈ প্রবাসী আয়ে নতুন ইতিহাস, এক মাসেই সর্বোচ্চ প্রবাহ ◈ দেশবাসীর রায়কে অবমূল্যায়ন করার অভিযোগ তুলে সংসদে বিরোধীদলের ওয়াকআউট ◈ জামায়াতের উপর বিএন‌পির নজরদা‌রি, পুতুল‌কে সাম‌নে রে‌খে ফেরার অপেক্ষায় পলাতক আওয়ামী লীগ ◈ ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিলো ব্রাজিল ◈ রাজনৈতিক হয়রানিমূলক ২৩,৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী

প্রকাশিত : ১১ সেপ্টেম্বর, ২০২০, ০২:৩৮ রাত
আপডেট : ১১ সেপ্টেম্বর, ২০২০, ০২:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতে রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে সাড়ে চার হাজার মামলা, সুপ্রিম কোর্ট বলল ‘শকিং’

রাশিদুল ইসলাম : [২] ভারতে রাজনৈতিক নেতানেত্রীদের বিরুদ্ধে দেশের বিভিন্ন আদালতে ঝুলে রয়েছে প্রায় সাড়ে চার হাজার মামলা। এ পরিসংখ্যান দেখে স্তম্ভিত দেশটির সুপ্রিম কোর্ট। নেতানেত্রীদের তালিকায় রয়েছেন বর্তমান ও প্রাক্তন জনপ্রতিনিধিরাও। সাংসদ থেকে পঞ্চায়েত বা পুর স্তরের জনপ্রতিনিধিদের বিরুদ্ধে বিভিন্ন রাজ্যের নিম্ন আদালত থেকে শুরু করে হাইকোর্ট পর্যন্ত ঝুলে রয়েছে প্রায় সাড়ে চার হাজার ফৌজদারি মামলা। টাইমস অব ইন্ডিয়া

[৩] সুপ্রিম কোর্ট বলেছে, পরিসংখ্যান অনুযায়ী বহু মামলা পড়ে রয়েছে একেবারে প্রাথমিক স্তরে। যার অর্থ, অভিযুক্ত নেতানেত্রীরা আইনশৃঙ্খলার উপর প্রভাব খাটাচ্ছে। বিচারপতি এনভি রামণা, বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি হৃষিকেশ রায়ের বেঞ্চ বলে ১৭৪টি মামলা রয়েছে যাতে নেতারা দোষী সাব্যস্ত হলে কড়া শাস্তি হতে পারে। ৩৫২টি মামলা ঝুলে রয়েছে দেশের বিভিন্ন হাইকোর্টে। সুপ্রিয় কোর্টেও বেশ কিছু মামলা ঝুলে রয়েছে।

[৪] পশ্চিম বাংলার বিভিন্ন আদালতে ১৯৮১ ও ৮৩ সালের মামলাও ঝুলে রয়েছে। উত্তরপ্রদেশে ঝুলে রয়েছে ৯৩ সালের মামলা। খুন, ধর্ষণের পাশাপশি, আর্থিক নয়ছয়ের অভিযোগে মামলা রয়েছে শয়ে শয়ে। অশ্বিনী কুমার মিশ্র নামের এক আইনজীবীর দায়ের করা মামলার শুনানি ছিল বৃহস্পতিবার। আগামী ১৬ সেপ্টেম্বর ফের এই মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়