শিরোনাম
◈ নগদে বিনিয়োগে আগ্রহী জামায়াতের এমপি ব্যারিস্টার আরমান! ◈ মদকাণ্ডে আটকের খবরে তোলপাড়, যা বললেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী! ◈ গ্রোসারি শপ, চা-পান চটপটি-ফুচকাসহ দেশি খাবারের সমাহার, প্রাচীন সভ্যতার দেশে যেন এক টুকরো বাংলাদেশ! ◈ ইরানে শোক র‍্যালিতে শিক্ষার্থীদের সরকারবিরোধী বিক্ষোভ ◈ যে কারণে আজ ২ ঘণ্টার জন্য মোবাইল ফোনের নেটওয়ার্ক বিচ্ছিন্ন হতে পারে ◈ মার্কিন সুপ্রিম কোর্ট ‌কে‌নো ট্রাম্পের শুল্কের বিরুদ্ধে রায় দিলো? ◈ দুপু‌রে নারী এ‌শিয়া কাপ ক্রিকেটের ফাইনালে মুখোমুখি বাংলাদেশ-ভারত ◈ আফগানিস্তানে পাকিস্তানের ড্রোন হামলা, নিহত-আহত ডজনাধিক ◈ স্পিকার ও ডেপুটি স্পিকার কে হচ্ছেন, নানা আলোচনা ◈ ওসাসুনার কাছে রিয়াল মা‌দ্রিদের পরাজয়

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২০, ১০:৫৭ দুপুর
আপডেট : ১০ সেপ্টেম্বর, ২০২০, ১০:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইতিহাস গড়ে বর্ষসেরার পুরস্কার জিতলেন ডি ব্রুইন

স্পোর্টস ডেস্ক: [২] একের পর এক সাফল্যের দেখা পেয়েই যাচ্ছেন ম্যানচেস্টার সিটির বেলজিয়ান মিডফিল্ডার কেভিন ডি ব্রুইন। ইংল্যান্ডে খেলা ফুটবলারদের ভোটে বর্ষসেরা নির্বাচিত হয়েছেন তিনি।

[৩] সদ্য সমাপ্ত হওয়া মৌসুমের প্রফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশনের (পিএফএ) বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিততে ডি ব্রুইন পেছনে ফেলেছেন লিভারপুলের ভার্জিল ভ্যান ডাইক, ট্রেন্ট-আলেক্সান্ডার আর্নল্ড, সাদিও মানে, জর্ডান হেন্ডারসন ও ক্লাব সতীর্থ রাহিম স্টার্লিংকে।

[৪] ১৯৭৩-৭৪ মৌসুম শেষে চালু হওয়ার পর সিটির প্রথম খেলোয়াড় হিসেবে এই পুরস্কার জিতলেন তিনি। ক্লাবের প্রথম হওয়ায় ২৯ বছর বয়সি বেলজিয়ান মিডফিল্ডার নিজেও অবাক।

[৫] “এটি অনেক বড় সম্মান। সতীর্থ, অন্য দলের প্রতিদ্ব›দ্বী, যাদের বিপক্ষে মাঠে সবসময় খেলি তারা আমাকে সেরা খেলোয়াড় হওয়ার জন্য ভোট দিয়েছে, এটি অসাধারণ ব্যাপার।”

[৬] “এটি কিছুটা আশ্চর্যের যে সিটির প্রথম খেলোয়াড় হিসেবে আমি এই পুরস্কার পেলাম। এখানে দারুণ সব খেলোয়াড় খেলেছে এবং এখনও খেলছে। তবে ক্লাবকে প্রতিনিধিত্ব করতে পেরে ভালো লাগছে।”-দ্যা গ্যালারি

  • সর্বশেষ
  • জনপ্রিয়