শিরোনাম
◈ আবু সাঈদ হত্যা : ২ পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২০, ১০:১৪ দুপুর
আপডেট : ১০ সেপ্টেম্বর, ২০২০, ১০:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি, ওয়াটার ম্যানেজমেন্ট ও ফার্মাসিউটিক্যাল খাতে বিনিয়োগে আগ্রহী হাঙ্গেরি

কূটনৈতিক প্রতিবেদক : [২] বাংলাদেশ সফররত হাঙ্গেরির পররাষ্ট্র ও বাণিজ্য বিষয়ক মন্ত্রী পিটার সিজার্তোর সঙ্গে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এ তথ্য জানিয়ে বলেন, বাংলাদেশের সঙ্গে তারা ট্রেড কমিশন করতে আগ্রহী।

[৩] টিপু মুনশি বলেন, হাঙ্গেরি ট্রেড কমিশনের আইডিয়া প্রপোজাল আগামী সপ্তাহের মধ্যে ঢাকায় পাঠাবে।

[৪] এর পরবর্তী সপ্তাহের মধ্যে আমরা বাংলাদেশ-হাঙ্গেরি ট্রেড কমিশনের বিষয়ে সিদ্ধান্ত নেবো।

[৫] বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে তারা বিনিয়োগ করতে চায়।

[৬] হাঙ্গেরির সঙ্গে বাণিজ্যিক লেনদেনে আমরা এক্সপোর্ট করেছি ১৫০ মিললিয়ন, তারা পাঠায় ১০ মিলিয়ন। তবে এবছর কিছুটা বেশি হয়েছে।

[৭] বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদলের বৈঠক শেষে তিনি একথা জানান। সম্পাদনা : খালিদ আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়