শিরোনাম
◈ নির্বাচনের দিন নেতাদের যত অভিযোগ-পাল্টা অভিযোগ ◈ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা ◈ ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের ◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২০, ০৯:৩৯ সকাল
আপডেট : ১০ সেপ্টেম্বর, ২০২০, ০৯:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] য‌বিপ্র‌বিতে ৪৪টি কো‌ভিড-১৯ পজে‌টিভ

র‌হিদুল খান: [২] যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারের পরীক্ষায় তিন জেলার আরো ৪৪ নমুনা পজেটিভ ফল দিয়েছে।

[৩] বুধবার রাতে পরীক্ষা শেষে শুক্রবার সকালে এই ফলাফল ঘোষণা করা হয়।

[৪] বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও পরীক্ষণ দলের সদস্য ড. তানভীর ইসলাম জানান, এদিন তাদের ল্যাবে যশোর, মাগুরা ও নড়াইল জেলার ২০০টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪৪টি পজেটিভ ও ১৫৬টি নেগেটিভ ফল দেয়।

[৫] এদিন যশোর জেলার ১৬২টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩৫টির ফল পজেটিভ এসেছে। এছাড়া মাগুরার ২৭টি নমুনা পরীক্ষা করে সাত এবং নড়াইলের ১১টি নমুনা পরীক্ষা করে দুটি পজেটিভ পাওয়া যায়। পরীক্ষার ফল সকালেই সংশ্লিষ্ট তিন সিভিল সার্জনের দপ্তরে পাঠিয়ে দেয়া হয়।

[৬] স্বাস্থ্য বিভাগের হিসেব মতে, বুধবার বিকেল পাঁচটা পর্যন্ত যশোর জেলা মোট তিন হাজার ৫৫৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন দুই হাজার ২৯৩ জন। মারা গেছেন ৪২ জন। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়