শিরোনাম
◈ বাংলাদেশ-ইউনান বাণিজ্য সম্প্রসারণে নতুন সম্ভাবনা, বাড়ছে বিনিয়োগ ও ব্যবসায়িক সংযোগ ◈ স্থানীয় নির্বাচন: ৪ হাজার ৫৮০ ইউপির ভোট সামনে রেখে ১৩২ কোটি টাকার কেনাকাটা ◈ রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল, বাড়ছে রেমিট্যান্সও ◈ স্কুল-কলেজের ছুটির তালিকায় পরিবর্তন, একাদশের ক্লাসও একদিন পিছিয়েছে ◈ খুনিরা হত্যার পরদিন অপ্রতিমের মায়ের সঙ্গে যে ‘নাটক’ করে ◈ ঝাড়ফুঁকের কথা বলে শিশুকে বলাৎকার, সাবেক জামায়াত নেতা গ্রেপ্তার ◈ আশুলিয়ায় সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানে ভয়াবহ বিস্ফোরণ, নিহত বেড়ে ৮ ◈ কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের বগিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট ◈ জ্বালানি তেলের দাম এক লাফে ২০ টাকা বাড়ল, ডিজেল ১৩৫ ও পেট্রোল ১৬০ টাকা লিটার ◈ ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০২০, ০২:২১ রাত
আপডেট : ০৯ সেপ্টেম্বর, ২০২০, ০২:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চলতি মাসে মানবদেহে ভ্যাকসিন ট্রায়ালের অনুমোদন চাইবে গ্লোব বায়োটেক

শরীফ শাওন: [২] গ্লোব বায়োটেক লিমিটেডের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের প্রধান ড. আসিফ মাহমুদ বলেন, ভ্যাকসিন আবিস্কারের দ্বিতীয় ও শেষ ধাপে অ্যানিম্যাল ট্রায়ালের কাজ চলছে। ধাপটিতে ৩০টির বেশি ইদুরের উপর পরীক্ষা নিরীক্ষা চালানো হচ্ছে। তাতে আমরা যে ডাটা পাচ্ছি তা আশানুরূপ। আশা করা যায় আগামি সপ্তাহে এ বিষয়ে একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে পুরো তথ্য তুলে ধরা যাবে।

[৩] তিনি বলেন, চলতি মাসের মাঝামাঝি সময়ে আমরা এ ডাটা নিয়ে থার্ড পার্টি কন্ট্রাক্ট রিসার্চ অর্গানাইজেশনে (সিআরও) মাধ্যমে মানদেহে ট্রায়ালের অনুমোদন চেয়ে বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ (বিএমআরসি) বরাবর আবেদন করতে পারব। ট্রায়ালের তিন ধাপে ভ্যাকসিনটির কার্যরিতা ও প্রতিক্রিয়া সম্পর্কে নিশ্চিত হওয়ার পর বাজারজাতের অনুমোদন পেতে থার্ড পার্টির মাধ্যমে ঔষধ প্রশাসন অধিদপ্তর (ডিজিডিএ) বরাবার আবেদন করা হবে।

[৪] প্রতিষ্ঠানটির সিও এবং গবেষক দলের প্রধান ড. কাকন নাগ বলেন, জটিলতা না থাকলে এবং দ্রুত আবেদনে সাড়া পেলে আশা করা যায় চলতি বছরের ডিসেম্বর বা জানুয়ারিতেই ভ্যাকসিনটি বাজারে আনা সম্ভব হবে। সম্পাদনা: বাশার নূরু

 

  • সর্বশেষ