শিরোনাম
◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে

প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০২০, ১২:৫১ দুপুর
আপডেট : ০৯ সেপ্টেম্বর, ২০২০, ১২:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সরকার আন্তরিক হলেও দেশে বছরে সাক্ষরতার হার বাড়ছে ১ শতাংশ: রাশেদা কে চৌধুরী

দেবদুলাল মুন্না: [২] মঙ্গলবার ছিল সাক্ষরতা দিবস। এ দিবস উপলক্ষ্যে তিনি এ কথা বলেন। তিনি ২০০৮ সালে তখনকার তত্ত্বাবধায়ক সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।

[৩] তিনি বলেন, সাক্ষরতার হার বাড়ানো নিয়ে সরকার একের পর এক প্রকল্প নিয়েছে। কোটি কোটি টাকা খরচ করেছে। কিন্তু সেসব প্রকল্প যে খুব বেশি সফল হয়েছে বলে মনে হয় না। ২০১৯ সালের শেষার্ধে এসে নীতিনির্ধারকেরা প্রাথমিক বিদ্যালয়ের ছেলেমেয়েদের পাঠকক্ষে ধরে রাখতে দুপুরের খাবার ও পোশাক দেওয়ার কথা ভাবছে। কয়েকটি এলাকায় পরীক্ষামূলকভাবে এই প্রকল্প চালুও আছে। উদ্যোগটি ভালো। কিন্তু ফলাফল আশানুরুপ নয়। এখন আবার করোনা পরিস্থিতি।

[৪] তিনি জানান, দেশে পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্যানুযায়ী, বর্তমানে সাক্ষরতার হার ৭৩ দশমিক ৯ শতাংশ। এর অর্থ দাঁড়ায়, দেশের এক-চতুর্থাংশের বেশি মানুষ এখনো নিরক্ষর। তবে বেসরকারি সংস্থাগুলোর গবেষণা মতে, প্রকৃত সাক্ষরতার হার ৫৭ শতাংশ। বছরে সাক্ষরতার হার বাড়ছে ১ শতাংশ কিংবা তারও কম।

[৫] তার মতে, এই ধারা চলতে থাকলে দেশ নিরক্ষরতামুক্ত হতে আরও ৩০ বছর লেগে যাবে। অথচ জাতিসংঘ ঘোষিত এসডিজিতে ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ সাক্ষরতার হার শতভাগে উন্নীত করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। সেক্ষেত্রে আমরা কতোটুকু প্রতিশ্রুতি রক্ষা করতে পারব এ বিষয়ে আমি সন্দিহান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়