শিরোনাম
◈ ‘খেলার মাঠে রাজনীতি নয়’: বাংলাদেশের পক্ষে সংহতি জানিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছি : পাকিস্তানের প্রধানমন্ত্রী ◈ নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব: এক গ্রামেই ১৬২ জনকে হত্যা, পুড়িয়ে দেওয়া হলো রাজপ্রাসাদ ◈ জরিপ: আওয়ামী লীগের ৪৮ শতাংশ ভোটার এবার বিএনপির পক্ষে, ৯০ শতাংশের ভোট দেওয়ার আগ্রহ ◈ কেন দেশে ফিরছেন না আ.লীগ নেতারা জানালেন সাদ্দাম ◈ বিদ্রোহীতে ক্লান্ত ধানের শীষ প্রার্থীরা, আলোচনায় বসতে পারেন তারেক ◈ ‌ক্রিকেটার জাহানারার আনা যৌন হয়রানির অভিযোগের প্রমাণ পেয়েছে স্বাধীন তদন্ত কমিটি ◈ মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চলে কোরিয়া–চীনের ১,২০০ কোটি টাকার নতুন বিনিয়োগ, কর্মসংস্থান সাড়ে ১২ হাজার ◈ মাত্র ২১ দিনের মধ্যে প্রচারণা আমার রাজনৈতিক জীবনে প্রথম অভিজ্ঞতা: মির্জা আব্বাস ◈ যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি: রফতানি বাজার হারানোর ঝুঁকিতে বাংলাদেশের পোশাক খাত ◈ জামায়াতের ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২০, ০৯:০৯ সকাল
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০২০, ০৯:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গোয়ালন্দের পদ্মা-যমুনার মোহনায় ধরা পড়েছে ৪৭ কেজির বাঘাইড়

কামাল হোসেন: [২] রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা-যমুনা নদীর মোহনায় দেবগ্রাম এলাকার জেলে মমিন সরদারে জালে ৪৭ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে।

[৩] মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ৯টায় দৌলতদিয়া বাইপাস সড়কের পাশে অবস্থিত রওশন মোল্লার আরৎ এ বৃহৎ আকারের বাঘাইড় মাছটি আনা হলে সুমাইয়া মৎস আড়ৎ এর মাছ ব্যবসায়ী মো. সোহেল মোল্লা মাছটি ১ হাজার ৫০ টাকা কেজি দরে ৪৯হাজার ৩শ ৫০ টাকায় কিনে নেন।

[৪] এ সময় মাছটি ফেরি ঘাটে আনা হলে বৃহৎ আকারের বাঘাইড় মাছটি দেখার জন্য অসংখ্য উৎসুক জনতা ফেরির পল্টুনে ভীর জমায়।

[৫] মাছ ব্যবসায়ী মো. সোহেল মোল্লা জানান, ‘ সকালে দৌলতদিয়া ঘাটের রওশন মোল্লার আড়ৎ থেকে মাছটি কিনেছি পরে ফোনের মাধ্যমে যোগাযোগ করে ঢাকায় গুলশানের এক ব্যবসায়ীর নিকট ১১শ ৫০ টাকা কেজি দরে ৫৪হাজার ৫০টাকায় বিক্রি করেছি। সম্পাদনা: সাদেক আলী

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়