শিরোনাম
◈ জামায়াতের বিরোধিতা করতে বিএন‌পি নির্বাচনী প্রচারণায় মুক্তিযুদ্ধকেই কেন সামনে আনছে? ◈ বিশ্বকাপের আগে একাধিক পরিবর্তন ক্রিকেটের নিয়মে ◈ ক্যান্টনমেন্টে ব্যক্তিগত অস্ত্র বা গানম্যান নেওয়ার বিধান কী? ◈ মধ্যরাতে তিন গ্রামের সংঘর্ষ, আহত পুলিশসহ ১৫ ◈ চট্টগ্রাম বন্দর বন্ধে রপ্তানি সংকট: কর্মবিরতিতে আটকা ১৩ হাজার কনটেইনার, ঝুঁকিতে ৬৬ কোটি ডলারের বাণিজ্য ◈ আওয়ামী লীগ দুর্গের ২৮ আসন এবার বিএনপির জয়ের পাল্লা ভারী ◈ নিউক্যাসলকে হারিয়ে ম্যানচেস্টার সিটি লিগ কা‌পের ফাইনালে ◈ অ‌স্ট্রেলিয়ান প‌্যাট কা‌মিন্স বাংলাদেশের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আশায় ◈ ‘খেলার মাঠে রাজনীতি নয়’: বাংলাদেশের পক্ষে সংহতি জানিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছি : পাকিস্তানের প্রধানমন্ত্রী ◈ নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব: এক গ্রামেই ১৬২ জনকে হত্যা, পুড়িয়ে দেওয়া হলো রাজপ্রাসাদ

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২০, ০৫:৫০ সকাল
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০২০, ০৫:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে কৃষককে ধরে নিয়ে গেল বিজি

বান্দরবান প্রতিনিধি: [২] বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে মো. ইউছুফ (৩২) নামে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি।

[৩] সোমবার সন্ধ্যায় নাইক্ষ্যংছড়ি উপজেলার ফুলতলী-জারুলিয়াছড়ির নোম্যান্সল্যান্ডের ৪৭ নম্বর পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

[৪] মো. ইউছুফ উপজেলার ফুলতলী গ্রামের সোলেমানের ছেলে। পেশায় তিনি একজন কৃষক।

[৫] নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া আফরিন কচি বলেন, সীমান্ত এলাকায় গরু চরানোর সময় বিজিপির সদস্যরা তাকে নিয়ে যায়। তাকে ফেরত আনার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ আলোচনা করা হচ্ছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়