শিরোনাম
◈ সৌদি আরবে মক্কার মসজিদে ‘অনৈতিক কাজের’ অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর ◈ বিদেশে ইউনূস-আখতার-বাঁধনসহ বাংলাদেশিদের হেনস্তা, প্রশ্নের মুখে দূতাবাসের ভূমিকা ◈ চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে ইউক্রেন যুদ্ধে পাঠানোর অভিযোগ, ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু ◈ ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা রুটে নতুন ট্রেন, ভারত থেকে আসছে ২০০ কোচ; প্রথম চালানে এল ১৮টি, থাকছে বেবি কেয়ার রুম ও প্রার্থনাকক্ষ ◈ ভিউ-লাইক আর টাকার লোভে অন্যকে অপমান, বিবেক কোথায় আমাদের? এমনটা যদি আপনার মা কিংবা বোনের সঙ্গে ঘটত: মেহজাবীন চৌধুরী ◈ পশু জবাই নিয়ে বিতর্কিত বিজ্ঞপ্তি, দুঃখ প্রকাশ জবি প্রশাসনের ◈ হালান্ডের রেকর্ডের রাতেও ইতিহাদে পিএসজির জয় ◈ এক পদে দুই বেতন, ফিফা সভাপ‌তি ইনফান্তিনোকে ঘিরে নতুন বিতর্ক ◈ নারীদের প্রতি বৈষম্যের প্রতিবাদে আফগান লিগ ছাড়লেন তিন ইংলিশ ক্রিকেটার ◈ ধরা পড়ে কিশোররা, আড়ালে থেকে যায় ‘বড়ভাইয়েরা’: অপরাধ থামবে কীভাবে ?

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২০, ০৭:৩৬ সকাল
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০২০, ০৭:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চিররঞ্জন সরকার: ক্ষমতাসীন দলের আশ্রয়-প্রশ্রয়ে দুর্বৃত্তদের এখন জয়-জয়কার

চিররঞ্জন সরকার: দল বড় হলে সেখানে নানা ধরনের ব্যক্তির সমাবেশ ঘটে। আর দল ক্ষমতায় থাকলে তো কর্মীর কোনো অভাব ঘটে না। মধুর আশায় মৌমাছিরা যেমন একত্র হয়, ঠিক তেমনি ক্ষমতার লোভে সবাই ক্ষমতাসীন দলে ভিড় জমায়। ক্ষমতাসীন দলের সদস্য হওয়ার অনেক সুবিধা।

সবচেয়ে বড় সুবিধা হলো যা খুশি তা-ই করার লাইসেন্স পাওয়া যায়। ক্ষমতাসীন দলের সদস্যদের সাধারণত কেউ ঘাঁটাতে চায় না। বলা তো যায় না, কার সঙ্গে ওপর মহলের কার ভালো সম্পর্ক। কিছু বললে শেষে চাকরি, পেশা ও জীবন নিয়ে টানাটানি শুরু হয়ে যায়। আর এই সুবিধাটা কাজে লাগিয়ে দেশে দুর্বৃত্তায়ন ঘটছে। রাজনৈতিক দুর্বৃত্তায়ন। ক্ষমতাসীন দলের আশ্রয়-প্রশ্রয়ে গড়ে ওঠা, বেড়ে ওঠা এই দুর্বৃত্তদের এখন জয়-জয়কার। দেশে কোনো অপকর্ম ঘটলে অনিবার্যভাবেই এর সঙ্গে ক্ষমতাসীন দলের কর্মীদের যোগ খুঁজে পাওয়া যায়। দিনাজপুরের ঘোড়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম এবং তার বাবার ওপর হামলা চালিয়ে গুরুতর জখম করার ঘটনায়ও এর ব্যতিক্রম নয়। ফেসবুক থেকে

  • সর্বশেষ