শিরোনাম
◈ পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে ‘ভারতীয় প্রক্সি’ গোষ্ঠীর ৩৪ সদস্য নিহত ◈ রাজনীতি করার জন্য একটু ‘স্পেস’ চায় আওয়ামী লীগ! ◈ ছয় আসন, বড় লক্ষ্য: ছাত্রনেতৃত্বাধীন এনসিপির সামনে এখন কী? তৃতীয় শক্তি কি গড়ে উঠতে পারবে? ◈ অভিযুক্ত সিয়াম গ্রেফতার, ছুরি ও জামা উদ্ধার: স্কুলছাত্রী হত্যা ◈ একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী ◈ নতুন দায়িত্ব পেলেন মির্জা আব্বাস ◈ উত্তর-পশ্চিমে পরিবর্তনের ইঙ্গিত: অবহেলিত প্রান্তে নতুন রাজনৈতিক সমীকরণ ◈ বিএনপি সরকারের পদক্ষেপ ভালো, তবে সমালোচনাও আছে ◈ পবিত্র রমজান মাসে একদিনে ওমরাহ পালনকারীর সংখ্যায় নতুন বিশ্বরেকর্ড ◈ কষ্টের জয়ে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গের শেষ ষোলোয় রিয়াল মা‌দ্রিদ ও পিএসজি

প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২০, ০৫:০৫ সকাল
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০২০, ০৫:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাংবাদিক জামাল খাসোগজি হত্যায় ৮ অভিযুক্তের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি আরব 

আসিফুজ্জামান পৃথিল: [২] সোমবার চূড়ান্ত রায় দিয়েছেন একটি সৌদি আদালত। আগে মৃত্যুদণ্ড পাওয়া ৫ জনকে ২০ বছর আর ৩ জনকে ৭ থেকে ১০ বছরের সাজা দেয়া হয়েছে। তবে এই ৮ সাজাপ্রাপ্তের পরিচয় প্রকাশ করা হয়নি। আল জাজিরা, আল আরাবিয়া

[৩] মে মাসে খাসোগজির পুত্ররা জানান, তারা খুনিদের ক্ষমা করে দিয়েছেন। এরপরেই এই রায় এলো। জাতিসংঘের বিশেষজ্ঞ অ্যাগনেস ক্যালামার্ড একে বিচারের নামে প্রহসন বলে আখ্যায়িত করেছেন।

[৪] ২০০৮ সালের ২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে প্রবেশের পর নিখোঁজ হন ওয়াশিংটন পোস্টের এই কলামিস্ট। সেখানেই তাকে হত্যার কথা জানা যায়। তবে তার দেহ পাওয়া যায়নি।

[৫] জাতিসংঘসহ স্বাধীন তন্তকারীরা শুরু থেকেই এই বিচারের ব্যাপারে সন্দেহ করে আসছিলেন। তাদের অভিযোগ, এই হত্যার প্রধান আদেশ দাতা সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। তার বিচার না করলে এই বিচার কাজ কখনই পূর্ণতা পাবে না। বিন সালমানের বড় ধরনের সমালোচক ছিলেন খাসোগজি। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়