শিরোনাম
◈ কেন দেশে ফিরছেন না আ.লীগ নেতারা জানালেন সাদ্দাম ◈ বিদ্রোহীতে ক্লান্ত ধানের শীষ প্রার্থীরা, আলোচনায় বসতে পারেন তারেক ◈ ‌ক্রিকেটার জাহানারার আনা যৌন হয়রানির অভিযোগের প্রমাণ পেয়েছে স্বাধীন তদন্ত কমিটি ◈ মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চলে কোরিয়া–চীনের ১,২০০ কোটি টাকার নতুন বিনিয়োগ, কর্মসংস্থান সাড়ে ১২ হাজার ◈ মাত্র ২১ দিনের মধ্যে প্রচারণা আমার রাজনৈতিক জীবনে প্রথম অভিজ্ঞতা: মির্জা আব্বাস ◈ যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি: রফতানি বাজার হারানোর ঝুঁকিতে বাংলাদেশের পোশাক খাত ◈ জামায়াতের ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা ◈ হাসিনাপুত্র জয়ের ভার্চুয়াল বক্তব্যে কলকাতার রাজনীতিতে উত্তেজনা ◈ ফরিদপুরকে বিভাগ করার দাবি পূরণ করা হবে: তারেক রহমান (ভিডিও) ◈ কানাডায় এমপি মনোনয়ন পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২০, ১১:২৫ দুপুর
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০২০, ১১:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে থাকছেন না জস বাটলার

স্পোর্টস ডেস্ক: [২] অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাট টি০টোয়েন্টি সিরিজের টানা দুটি ম্যা জিতে সিরিজ আগেই নিজের করে নিয়েছে ইংল্যান্ড। সিরিজ হাতছাড়া হওয়া অস্ট্রেলিয়ার জন্য এবার মান রক্ষার ম্যাচ মঙ্গলবার। জিততে না পারলে রীতিমত ইংলিশদের কাছে হোয়াইটওয়াশ। তবে অস্ট্রেলিয়া কিছুটা স্বস্তি পেতে পারে এই খবরে যে, তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে খেলছেন না দারুণ ফর্মে থাকা ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যান জস বাটলার।

[৩] ৮ সেপ্টেম্বও মঙ্গলবার সাউদাম্পটনে মাঠে নামছে স্বাগতিক ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। কিন্তু পরিবারের সঙ্গে যুক্ত হতে বায়ো-সিকিউর বাবলের বাইরে বের হওয়ায় ম্যাচটিতে খেলা হচ্ছে না বাটলারের। প্রথম টি-টোয়েন্টিতে ২৯ বলে ৪৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলার পর দ্বিতীয়টিতে ম্যাচসেরার পুরস্কার জেতেন ২৯ বছর বয়সী তারকা। তার ৫৪ বলে অপরাজিত ৭৭ রানের ঝড়ো ইনিংসে ছিল আটটি চার ও দুটি ছক্কা।

[৪] তবে ১০ সপ্তাহ ধরে প্রিয়জনদের না দেখতে পাওয়ায় ইংলিশ অধিনায়ক ওয়েন মরগ্যান ও কোচ ক্রিস সিলভারউডের কাছে বাড়িতে ফেরার অনুরোধ রেখেছিলেন তিনি। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে থাকায় মঞ্জুর করা হয়েছে তার আবেদন।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়