শিরোনাম
◈ তৃতীয় দফায় মিসাইল ছুড়ল ইরান, ইসরায়েলজুড়ে বাজলো সাইরেন ◈ জ্বালানি সংকট সামাল দিতে দ্বিগুণ দামে এলএনজি কিনল সরকার ◈ উপসাগরে মার্কিন ঘাঁটিতে হামলা: ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া  ◈ জ্বালানি, রপ্তানি ও রেমিট্যান্স—যুদ্ধের প্রভাবে বাড়ছে অর্থনৈতিক ঝুঁকি ◈ ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া ◈ জ্বালানি তেল পাচার রোধে বেনাপোল সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার ◈ আমার ফ্ল্যাট থেকে কয়েক কদম দূরেই ‘যমুনা’, যেখানে ঘটেছে অসংখ্য নাটকীয় ঘটনা: শফিকুল আলম ◈ ঈদকে সামনে রেখে এলিফ্যান্ট রোড ও নিউমার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভিড় ◈ ইরান–সংঘাত থামাতে কিছু দেশের মধ্যস্থতার চেষ্টা: পেজেশকিয়ান ◈ জ্বালানি তেলের দাম নিয়ে আতঙ্ক, যে বার্তা দিলেন জ্বালানিমন্ত্রী ও প্রতিমন্ত্রী

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২০, ১০:১৪ দুপুর
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০২০, ১০:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার, আটক ২

সুজন কৈরী: পুরান ঢাকার কোতয়ালী এলাকায় অভিযান চালিয়ে ৭ লাখ ৩৫ হাজার ২০০ টাকা মূল্যের ৩৬ হাজার ৭৬০পিস মাদকদ্রব্য টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে র‌্যাব-১০। এ ঘটনায় আটক করা হয়েছে বিপুল মন্ডল (৩২) ও সাগর মন্ডল (৩০) নামের দুজনকে।

সোমবার র‌্যাব-১০ জানিয়েছে, ব্যাটালিয়নের সিপিসি-৩ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামানের নেতৃত্বে একটি দল শনিবার রাতে অভিযান চালিয়ে কোতয়ালীর বাবুবাজার এলাকা থেকে ওই দুজনকে আটক করে। তাদের কাছ থেকে ৬০০ পিস ট্যাপেন্টা ১০০এমজি, ৯৪০ পিস সেন্ট্রাডল ইআর, ৩৫০ পিস প্যান্টাডল ৭৫ এমজি, ৩৪ হাজার ৪২০ পিস সিনটা ১০০ ও ৭৫ এবং ৫০ এমজি ট্যাবলেট, ৪৫০ পিস স্ট্রোডল ১০০ এমজি ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এছাড়া আটকদের কাছ থেকে ৫টি মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-১০ এর সিপিসি-৩ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামান বলেন, আটকরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করছিলেন। তাদের বরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়