শিরোনাম
◈ ক্রিশ্চিয়া‌নো রোনাল‌দো এখ‌নো পর্তুগালের জন্য গুরুত্বপূর্ণ  ◈ কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে অগ্নিকাণ্ড ◈ কুনারে পাকিস্তানের রকেট হামলা, ৯ হাজারের বেশি পরিবার ঘরছাড়া ◈ ‘মাইনাস টু ফর্মুলা’ বাস্তবায়নে দুই দলের শীর্ষ নেতাদের ওপর নির্যাতনের অভিযোগ ◈ জ্বালানি অনিশ্চয়তায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতে ঝুঁকছে কারখানাগুলো, সক্ষমতা ৫০০ মেগাওয়াট ছাড়িয়েছে ◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২০, ১১:১৫ দুপুর
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০২০, ১১:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সান্তাহারে হোটেল কর্মচারীকে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

মমতাজুর রহমান : [২] গত শনিবার রাতে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের শিমুল হোসেন (৩২) নামের এক প্রতিবন্ধী হোটেল কর্মচারি কে শ্বাসরোধে হত্যা মামলার প্রধান আসামি একই হোটেলের কর্মচারী মামুন এলাইচ ওরফে মিলন কে সান্তাহার পুলিশ ফাঁড়ির টিএসআই আব্দুল ওয়াদুদ সঙ্গীয় ফোর্স নিয়ে গ্রেফতার করেছেন। মামুন নওগাঁর ডিমা এলাকার আবুল হোসেনের ছেলে।

[৩] উল্লেখ্য, সান্তাহার বিসমিল্লাহ হোটেলের মিষ্টি ও দই তৈরীর একটি কারখানার কর্মচারী শিমূল প্রতিদিনের মতো গত ২৬ আগষ্ট কাজ শেষে রাতে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে দেলোয়ার হোসেন নামের একজন শিমূল কে ডাকতে গেলে তার কোন সাড়া না পাওয়ায় দরজার ফাঁক দিয়ে শিমুলের দেহ মেঝেতে পড়ে থাকতে দেখে।

[৪] পরে আশপাশের লোকজন কে ডেকে ঘরে ঢুকে শিমুলের মৃতদেহ দেখতে পায়। এ সময় শিমুলের মুখ বালিশ ও কাঁথা দিয়ে জড়ানো ছিল। সান্তাহার শহর পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া মর্গে করেন। এ ব্যাপারে সান্তাহার পুলিশ ফাঁড়ির টিএসআই আব্দুল ওয়াদুদ গ্রেফতারের কথা নিশ্চিত করেন। সম্পাদনা: সাদেক আলী

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়