শিরোনাম
◈ বাংলাদেশের নির্বাচন ঘিরে ত্রিমুখী হিসাব—ভারত শঙ্কিত, চীন হিসাবি, পাকিস্তান আশাবাদী ◈ এপস্টেইন ফাইলে শেখ হাসিনার নাম, যা জানা গেল ◈ যুক্তরাষ্ট্র–ইউরোপ নির্ভরতায় পোশাক রফতানি: সুযোগের পাশাপাশি বাড়ছে ঝুঁকি ◈ দেশের রিজার্ভ আরও বাড়ল ◈ মেয়াদের শেষ সময়ে প্রতিরক্ষা চুক্তি: চলমান প্রক্রিয়ার অংশ বলে দাবি জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ◈ সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ ◈ একক সংখ্যাগরিষ্ঠতা, ঝুলন্ত পার্লামেন্ট, কোয়ালিশন সরকার, ক্ষমতা হস্তান্তর কিংবা সরকার গঠন- এগুলো কীভাবে হয় ◈ সারা দেশে গত ৫৩ দিনে নির্বাচনকেন্দ্রিক সহিংসতা হয়েছে ২৭৪টি : প্রেস উইং  ◈ রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেবার লক্ষ্যেই প্রণীত জুলাই সনদ : আলী রীয়াজ ◈ পাকিস্তান‌কে আই‌সি‌সির উ‌চিৎ শিক্ষা দেয়া উ‌চিৎ, বল‌লেন সু‌নিল গাভাস্কার

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২০, ০৩:০৩ রাত
আপডেট : ০৬ সেপ্টেম্বর, ২০২০, ০৩:০৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্টার্লিংয়ের পেনাল্টি গোলে ইংল্যান্ডের জয়

স্পোর্টস ডেস্ক : [২] অনেক চড়াই উৎরাই পেরিয়ে ইংল্যান্ড উয়েফা নেশনস লিগে জয় দিয়েই নিজেদের মিশন শুরু করলো। মাঠে সু-স্পষ্ট আধিপত্য থাকলেও আইসল্যান্ডের বিপক্ষে গোলটা আদায় করতে যার পরনাই লড়তে হয়েছে। ইনজুরি টাইমে রহিম স্টার্লিংয়ের পেনাল্টি থেকে করা গোলে কষ্টের জয় পায় ইংলিশরা।

[৩] শনিবার বাংলাদেশ সময় রাত ১টায় আইসল্যান্ড জাতীয় ফুটবল স্টেডিয়ামে ‘এ’ লিগের ২ নম্বর গ্রুপের ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড। ম্যাচটিতে ১-০ গোলের জয় পায় গ্যারেথ সাউথগেটের দল।

[৪] স্টার্লিং পেনাল্টি থেকে গোল করার পরই আইসল্যান্ড সমতায় ফেরার সুযোগ পেয়েছিল। কিন্তু তারা পেনাল্টির সুযোগ কাজে লাগাতে পারেনি। ফলে হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে।

[৫] এর আগে ম্যাচের ৭০তম মিনিটে ওয়াকার দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে দশ জনের দলে পরিণত হয় ইংল্যান্ড। ৮৯ মিনিটে ১০ জনে পরিণত হয় আইসল্যান্ডও। ম্যাচের ৭৮ শতাংশ বল নিজেদের দখলে রেখে খেলেছে ইংলিশরা। - গোল ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়