শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২০, ০৭:৩৯ সকাল
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২০, ০৭:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশে বুয়েট ও ব্র্যাকের সহায়তায় কোভিড টিকাদানের রোডম্যাপ করবে ব্রিটেনের দুই বিশ্ববিদ্যালয়

দেবদুলাল মুন্না:[২] ব্রিটেনের এ দুটি বিশ্ববিদ্যালয়ের নাম ইউনিভার্সিটি অব বার্মিংহাম এবং হেরিয়ট-ওয়াট বিশ্ববিদ্যালয়। এ দুটো প্রতিষ্ঠানের বিজ্ঞানীরা মুলত রোড়ম্যাপ তৈরি করবেন। বার্মিংহাম ইউনিভার্সিটি শনিবার তাদের ওয়েবসাইটে জানায়, যাদের প্রয়োজন তারা যেন কভিড-১৯ ভ্যাকসিন পান সে বিষয়টি নিশ্চিত করতে বাংলাদেশে কাজ করবেন বিজ্ঞানীরা।

[৩] ব্র্যাকের মিডিয়া সেলের একজন জেষ্ঠ্য কর্মকর্তাও এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান. বিজ্ঞানীরা বাংলাদেশের কোল্ড-চেইন ফ্রেমওয়ার্কের সক্ষমতা এবং প্রস্তুতি মূল্যায়ন করবেন।এরপর রোডম্যাপ করবেন।

[৪] ব্রিটেনের দুই বিশ্ববিদ্যালয় ইউকে রিসার্চ অ্যান্ড ইনোভেশন (ইউকেআই)এর আর্থিক সহযোগিতায় কাজ করছে ।
[৫] বুয়েটের অধ্যাপক শেখ রাব্বি জানান, কবে এ রোডম্যাপ তৈরি হবে এবং টিকাদান শুরু হবে সেটি এখনই নিশ্চিত হওয়া যাচ্ছে না। তবে প্রস্তুতি চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়