শিরোনাম
◈ তৃতীয় দফায় মিসাইল ছুড়ল ইরান, ইসরায়েলজুড়ে বাজলো সাইরেন ◈ জ্বালানি সংকট সামাল দিতে দ্বিগুণ দামে এলএনজি কিনল সরকার ◈ উপসাগরে মার্কিন ঘাঁটিতে হামলা: ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে রাশিয়া  ◈ জ্বালানি, রপ্তানি ও রেমিট্যান্স—যুদ্ধের প্রভাবে বাড়ছে অর্থনৈতিক ঝুঁকি ◈ ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পাচ্ছেন খালেদা জিয়া ◈ জ্বালানি তেল পাচার রোধে বেনাপোল সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার ◈ আমার ফ্ল্যাট থেকে কয়েক কদম দূরেই ‘যমুনা’, যেখানে ঘটেছে অসংখ্য নাটকীয় ঘটনা: শফিকুল আলম ◈ ঈদকে সামনে রেখে এলিফ্যান্ট রোড ও নিউমার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভিড় ◈ ইরান–সংঘাত থামাতে কিছু দেশের মধ্যস্থতার চেষ্টা: পেজেশকিয়ান ◈ জ্বালানি তেলের দাম নিয়ে আতঙ্ক, যে বার্তা দিলেন জ্বালানিমন্ত্রী ও প্রতিমন্ত্রী

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২০, ০৮:১৮ সকাল
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২০, ০৮:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৫ বছরের কম বয়সী শিশুদের মাস্ক পড়ার প্রয়োজন নেই: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ডেস্ক রিপোর্ট : করোনাভাইরাসে প্রতিদিনই আক্রান্ত হচ্ছে লাখো মানুষ। তবে এর মধ্যেও পাঁচ বছর বা তার কম বয়সী শিশুদের কোনো ধরনের মাস্ক পড়ার প্রয়োজন নেই বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও ইউনিসেফ। করোনাভাইরাসে পাঁচ বছরের কম বয়সী শিশুদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশ কম থাকায় এ পরামর্শ দিয়েছে জাতিসংঘের সংস্থা দু’টি।

সোমবার (২৪ আগস্ট) এক যৌথ বিবৃতিতে ডব্লিইএইচও এবং ইউনিসেফ থেকে বলা হয়, ‘বড়দের তুলনায় কম বয়সী শিশুদের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুবই কম। তবে বয়স ভেদে এটি পরিবর্তিত হতে পারে।’

বিবৃতিতে আরো বলা হয়, করোনায় আক্রান্ত ও তা ছড়ানোর সম্ভাবনা কম হওয়ায় পাঁচ বছর বা তার কম বয়সী শিশুদের সাধারণ ক্ষেত্রে মাস্ক পরার দরকার নেই। ৬ থেকে ১১ বছর বয়সীদেরও আক্রান্ত হওয়ার ঝুঁকি খুব বেশি না থাকায় সেটি বাধ্যতামূলক নয়। তবে ১২ বছর বা তার বেশি বয়সীদের ক্ষেত্রে বড়দের মতোই মাস্ক পরিধান করতে হবে এবং অন্যান্য নিয়ম কানুন মেনে চলতে হবে।বিডি২৪লাইভ

  • সর্বশেষ
  • জনপ্রিয়