শিরোনাম
◈ এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি রাখাসহ ১১ নির্দেশনা সরকারের ◈ গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি: মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন খালেদা জিয়া ◈ প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও প্রত্যাবর্তনে বিমানবন্দরে থাকবেন ৪ জন ◈ বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ হাইকোর্টের ◈ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান ◈ এক টাকাও বেশি নিলে ব্যবস্থা: ঈদে ভাড়া বাড়ালে রুট পারমিট বাতিল: শেখ রবিউল আলম ◈ ইরানে মার্কিন হামলায় সমর্থন নয়, যুক্তরাষ্ট্রের দাবি নাকচ করল স্পেন ◈ ‘নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ে’র রাজসাক্ষী রিজওয়ানা, জিজ্ঞাসাবাদের দাবি জামায়াতের (ভিডিও) ◈ ৯ উপজেলায় প্রাথমিকভাবে চালু হচ্ছে কৃষক কার্ড ◈ বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ!

প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২০, ০৬:৩৯ সকাল
আপডেট : ০৫ সেপ্টেম্বর, ২০২০, ০৬:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তুরস্ক থেকে গ্রিসে যাওয়ার পথে দুই বাংলাদেশির মৃত্যু

ডেস্ক রিপোর্ট: তুরস্ক থেকে গ্রীস যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় দু'জন বাংলাদেশি অভিবাসন প্রত্যাশী মারা গেছেন। আলেক্সান্দ্র পুলস শহরে আক্তার আহমেদ ও মিজানুর রহমান নামে ওই দুই বাংলাদেশি সড়ক দুর্ঘটনায় নিহত হন।

আক্তার আহমেদ সিলেটের ওসমানী নগর উপজেলার মনোহর আলীর ছেলে। আর মিজানুর রহমান সুনামগঞ্জের ছাতক উপজেলার আসিদুর রহমানের ছেলে।

মরদেহ উদ্ধারের পর, ওমোনিয়ার আলজব্বার মসজিদে তাদের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। বর্তমানে তাদের মরদেহ স্থানীয় একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।
বাংলাদেশ কমিউনিটির সভাপতি হাজী আব্দুল কুদ্দুস জানান, ২/৩ দিনের মধ্যে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাদের মরদেহ দেশে পাঠানো হবে।

বাংলাদেশ কমিউনিটিসহ, জনপ্রতিনিধিরা, তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং সকলকে এই ধরনের অবৈধ উপায়ে জীবনের ঝুঁকি নিয়ে বিদেশ পাড়ি দেয়া থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন।

বিডি প্রতিদিন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়