শিরোনাম
◈ হরমুজ প্রণালি বন্ধ থাকা সত্ত্বেও যুদ্ধ বন্ধের পথে ট্রাম্প: ওয়াল স্ট্রিট জার্নাল ◈ সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আগুন ◈ নজরদারিতে অনেকেই, এক-এগারোর কুশীলবদের তালিকা দীর্ঘ হচ্ছে ◈ শিক্ষার পাশাপাশি খেলাধুলা বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার ◈ আজ ঘোষণা হবে জ্বালানি তেলের নতুন দাম ◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল

প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২০, ০৭:৪২ সকাল
আপডেট : ০৪ সেপ্টেম্বর, ২০২০, ০৭:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চকরিয়ায় গাড়ি থেকে নামিয়ে কিশোরীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় মামলা

ডেস্ক রিপোর্ট : কক্সবাজারের চকরিয়ায় গাড়ি থেকে নামিয়ে এক কিশোরীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় মামলা হয়েছে। বৃহস্পতিবার সকালে ওই কিশোরীর বাবা বাদী হয়ে অভিযুক্ত ফজল করিম (৩০) কে আসামি করে মামলাটি দায়ের করেন।

আটক ফজল করিমকে মামলায় গ্রেফতার দেখিয়ে আদলতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, ধর্ষণ চেষ্টার ঘটনায় মামলা হয়েছে। গ্রেফতার যুবককে জেলহাজতে পাঠানো হয়। ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, বুধবার দুপুরে বদরখালী থেকে লামার হারগাজা এলাকায় যাওয়ার পথে মালুমঘাট এলাকায় গাড়ি থেকে নামিয়ে এক কিশোরীকে সড়কের পাশে জঙ্গলে নিয়ে ধর্ষণের চেষ্টা করে ফজল করিম নামের এক যুবক। স্থানীয় লোকজন তাকে পাকড়াও করে পুলিশের কাছে সোপর্দ করেন।

বিডি-প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়