শিরোনাম
◈ না খে‌লেই এশিয়ান গেমস পুরুষ ক্রিকে‌টের সেমিফাইনালে বাংলাদেশ, লড়াই হ‌বে পা‌কিস্তানের বিরু‌দ্ধে ◈ এবার রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানের অনুমতি না দেওয়ার যে কারণ জানাল পাকিস্তান ◈ চ্যালেঞ্জ কাটিয়ে অনুকূল পরিবেশ তৈরি হলেই তারেক রহমানের ভারত সফর ◈ দেশে বাজারে ইলিশের দাম বাড়ায় ভারতে রপ্তানি বন্ধের দাবি, সরকারকে আইনি নোটিশ ◈ মালয়েশিয়া থেকে ১,৫০০ মিয়ানমারের নাগরিককে দেশে ফেরত পাঠানো শুরু ◈ তারেক রহমানের ভারত সফর নিয়ে তাড়াহুড়ো নেই, সবকিছু ইতিবাচক: ভারতীয় হাইকমিশনার ◈ ১.৪৮ কোটি রুপির সমঝোতায় এমপিএস মামলা থেকে অব্যাহতি গৌতম আদানি গ্রুপ ◈ বাংলাদেশসহ ২০ দেশ থেকে বিশেষায়িত ওষুধ আমদানিতে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র ◈ জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়েই ভারত-যুক্তরাষ্ট্র-রাশিয়ার সঙ্গে আলোচনা: তথ্য উপদেষ্টা ◈ আদাবরে বাড়ি দখল-চাঁদাবাজির মামলার আসামিদের সঙ্গে পুলিশের গোলাগুলি, গুলিবিদ্ধ ২

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২০, ০৯:৫৮ সকাল
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০২০, ০৯:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লঙ্কান প্রিমিয়ার লিগে পাকিস্তানি দলের আইকন ক্রিকেটার আফ্রিদি

স্পোর্টস ডেস্ক: [২] প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া লঙ্কান প্রিমিয়ার লিগে থাকবে পাকিস্তানি মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজি গালে গ্ল্যাডিয়েটর্স। যার আইকন ক্রিকেটার হিসেবে পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদির নাম ঘোষণা করা হয়েছে।

[৩] বুধবার ২ সেপ্টেম্বর এক অনুষ্ঠানের মাধ্যমে সংবাদমাধ্যমে দলের সূচনা ও আইকন ক্রিকেটারের নাম ঘোষণা করে ফ্র্যাঞ্চাইজিটির মালিক নাদিম ওমর। একই সাথে দলটির হেড কোচ হিসেবে নাম ঘোষণা করা হয়েছে পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও কোচ মঈন খানকে। পাকিস্তান সুপার লিগের দল কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের মালিকই মূলত গালে গ্ল্যাডিয়ের্টসের মালিক।

[৪] পাঁচ দল নিয়ে ২৮ আগস্ট শুরু হওয়ার কথা ছিল এলপিএল। দেশটির পাঁচ শহরের নামে নামকরণ করা হয় ফ্র্যাঞ্চইজিগুলোর। নামগুলো হলো, ডাম্বুলা হকস, জাফনা কোবরা, কলম্বো লায়ন্স, গল ডলফিনস, ক্যান্ডি টাস্কার্স। লঙ্কান আরেক শহর গালে এর নামানুসারে নতুন দল গালে গ্ল্যাডিয়েটর্স থাকবে পাকিস্তানের মালিকানাধীন একমাত্র বিদেশী দল হিসেবে।

আগের সূচী অনুযায়ী ২৩ ম্যাচের টুর্নামেন্টটিতে প্রতি দল অন্তত ৮ টি ও সর্বোচ্চ ১০ টি করে ম্যাচ খেলতে পারে। তবে পাকিস্তানের নতুন দল যুক্ত হওয়ায় ম্যাচ সংখ্যা আরো বৃদ্ধি পাবে।

উল্লেখ্য, করোনা ভাইরাসের কারণে প্রায় দুই মাস পিছিয়ে গেছে এলপিএল। সবকিছু ঠিক থাকলে আগামী ১৪ নভেম্বর শুরু হবে এবারের আসর।
- দ্যা লঙ্কা টাইমস

  • সর্বশেষ