শিরোনাম
◈ হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ পরিবারের ৯ জনের মধ্যে একজনের মৃত্যু ◈ রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয়

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২০, ০২:০৯ রাত
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০২০, ০২:০৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৮ শিয়া মুসলিম হত্যায় ৭ আইএস জঙ্গিকে মৃত্যুদণ্ড দিয়েছে সৌদি আরব

সিরাজুল ইসলাম: [২] এ রায়ে আরও তিনজনকে ২৫ বছর করে জেল দেয়া হয়েছে। বুধবার দেশটির একটি আদালত এ রায় দেন বলে রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে। রয়টার্স

[৩] তবে দণ্ডিতদের নাম পরিচয় প্রকাশ করা হয়নি। ২০১৪ সালের নভেম্বরে পূর্বাঞ্চলীয় আল-আশা শহরের কাছে দাওলা গ্রামে আশুরার অনুষ্ঠানে বোমা হামলা এবং এলোপাতাড়ি গুলি চালায় আইএস জঙ্গিরা। এখবাড়িয়া চ্যানেল

[৪] ২০১৪ সাল থেকে সৌদি আরবে অনেক বোমা হামলা ও গুলি চালিয়েছে আইএস। এরপর সংগঠনের নেতা আবু বকর আল বাগদাদী সৌদি আরবের পরিবর্তে সিরিয়া ও ইরাকে হামলা চালানোর নির্দেশ দেন।

[৫] সৌদি আরব কর্তৃপক্ষ জানিয়েছে, বেশিরভাগ হামলা হয়েছে সংখ্যালঘু শিয়া সম্প্রদায় কিংবা নিরাপত্তা বাহিনীর উপর। হামলার সময় হামলাকারী হয় আইএসের কোনও চিহ্ন যুক্ত কাপড় পরেছিলো কিংবা পরে তারা অনলাইনে দায় স্বীকার করেছিলো।

[৬] এর আগে সৌদি আরব তার নাগরিককে সুন্নি পরিচালিত (আইএস) বিদেশে জিহাদে যাওয়া নিষিদ্ধ করে। পরে তারা এ সংগঠনের সমর্থকদের কারাগারে পাঠায় এবং সিরিয়ায় আইএসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বিমান হামলা করে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়