শিরোনাম
◈ ৬ দিনে ৮ হাজার কোটি টাকার ব্যবসা আটকে, চট্টগ্রাম বন্দর সচল হবে শুক্রবার থেকে ◈ চার দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয় ◈ নির্বাচনে নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনা প্রধানের, মত বিনিময়ে উঠে এসেছে দুটি উদ্দেশ্যের কথা ◈ ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ ফাইল ঝুলে থাকবে না, প্রশিক্ষণ হবে বাস্তবসম্মত: প্রধান উপদেষ্টা ◈ সাদিক কায়েমের বক্তব্য চলাকালে মঞ্চে উঠে তরুণীর অদ্ভত কান্ড! (ভিডিও) ◈ বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান ◈ শুক্রবার যুব বিশ্বকা‌পের ফাইনা‌লে মু‌খোমু‌খি ভারত ও ইংল্যান্ড ◈ বাংলাদেশের দৃঢ় অবস্থান ও পা‌কিস্তা‌নের সমর্থনে আ‌মি মুগ্ধ: নাসের হুসেইন ◈ অন্তর্বর্তী সরকারের ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২০, ০১:৩৯ রাত
আপডেট : ০৩ সেপ্টেম্বর, ২০২০, ০১:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টাইগারদের নিয়ে ম্যাকেঞ্জি-ম্যাকমিলানের অনলাইনে সভা

নিজস্ব প্রতিবেদক: [২] শ্রীলঙ্কা সিরিজে টাইগার ব্যাটসম্যানদের দায়িত্বে থাকবেন নবনিযুক্ত ব্যাটিং পরামর্শক ক্রেইগ ম্যাকমিলান। সিরিজের আগে নিউজিল্যান্ড থেকে সরাসরি শ্রীলঙ্কায় উড়ে গিয়ে দলের সঙ্গে যোগ দেবেন তিনি।

[৩] কিন্তু তার আগে তো শিষ্যদের সম্পর্কে ন্যূনতম ধারণা নিতে আজ সদ্য বিদায়ী ব্যাটিং কোচ নেইল ম্যাকেঞ্জির সঙ্গে ভিডিও কনফারেন্সে সভা করেছেন নতুন এই কিউই ব্যাটিং পরামর্শক। জেনে নিয়েছেন মুশফিক-তামিমদের খুঁটিনাটি।

[৪] সভাটি হয়েছে মূলত বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের অনুরোধেই। যেহেতু বাংলাদেশের ব্যাটসম্যানদের সম্পর্কে ক্রেইগের তেমন কোন ধারণাই নেই সেহেতু তাদের সম্পর্কে একটা ধারণা দিতে সদ্য বিদায়ী প্রোটিয়া কোচ নেইল ম্যাকেঞ্জির সঙ্গে অনলাইন সভার আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি।

[৫] যেখানে জাতীয় দলের ব্যাটসম্যানদের শক্তিমত্তা, দুর্বলতাসহ অন্যান্য বিষয় জেনে নিয়েছেন ক্রেইগ। এতে করে আসন্ন শ্রীলঙ্কা সফরে তার অ্যাসাইনমেন্টটি আরো সহজতর হল।

[৬] বুধবার ২ সেপ্টেম্বর ক্রিকেট পরিচালনা বিভাগের সঙ্গে সভা শেষে সংবাদমাধ্যমকে এতথ্য দিয়েছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তিনি বলেন,‘কোচের সঙ্গে আলাপ করেছি বিশেষ করে আমাদের আগের যে ব্যাটিং কোচ তার যে ধারণা, কোন প্লেয়ারের কোন জিনিসটা ভালো কোন জিনিসটা খারাপ সেটা যেন শেয়ার করে আমাদের নতুন কোচের সাথে। এইমাত্র সভা শেষ হয়েছে, সে খুব ভালোভাবে ব্রিফ করে দিয়েছে নতুন ব্যাটিং কোচকে বাংলাদেশের প্লেয়ারদের ব্যাপারে।’

[৭] গত ২১ আগস্ট পারিবারিক কারণ দেখিয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচের পদ থেকে সরে দাঁড়ান নেইল ম্যাকেঞ্জি। তিনি চলে যাওয়ার পর থেকেই নতুন কোচ দেখতে শুরু করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। এক সপ্তাহ না যেতেই তার উত্তরসূরি খুঁজে পায় টাইগার প্রশাসন, নিয়োগ দেয় ক্রেইগ মিলানকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়