শিরোনাম
◈ তিনমুখী সংকটের মাঝেও কড়া মুদ্রানীতিতেই অটল বাংলাদেশ ব্যাংক ◈ বিবিসির দৃষ্টিতে ভারত–বাংলাদেশ সম্পর্ক: কেন তলানিতে দুই দেশের বন্ধন ◈ যেসব কারণে বাতিল হতে পারে ভোট: কী বলে নির্বাচন আইন ◈ নির্বাচনের ফল কবে প্রকাশ হবে জানাল নির্বাচন কমিশন ◈ বিশ্বের প্রথম জেন–জি অনুপ্রাণিত নির্বাচন হচ্ছে বাংলাদেশে, ভারতের প্রভাব কমছে চীনের বাড়ছে ◈ ইরানের পারমাণু ইস্যুতে ভূমিকা রাখতে ইউরোপ কেন হিমশিম খাচ্ছে ? ◈ অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার দেড় বছরে ‌দে‌শের অর্থনীতি কতটা পাল্টালো? ◈ নির্বাচনী প্রচারণায় ওসমান হাদির ‘ভুয়া’ বোন সেজে নাহিদ ইসলামের পক্ষে ভোট চাইলেন নারী (ভিডিও) ◈ ইস্তেহার বিশ্লেষণ তিন দলের: উন্নয়নের ব্যাপক প্রতিশ্রুতি, বাস্তবায়ন কতটা বাস্তবসম্মত  ◈ আজ সন্ধ্যায় বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান-শফিকুর রহমান

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২০, ০৯:৪২ সকাল
আপডেট : ০২ সেপ্টেম্বর, ২০২০, ০৯:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আদমদীঘিতে মহাসড়কে ট্রাক আটকিয়ে চাঁদাবাজি, গ্রেফতার ৮

আবু মুত্তালিব : [২] বগুড়া-নওগাঁ মহাসড়কে আদমদীঘিতে একটি সংগঠনের নামে বালুবোঝাই ট্রাক আটকিয়ে চাঁদাবাজি করার সময় ৮জন চাঁদাবাজকে গ্রেফতার করেছে পুলিশ।

[৩] রোববার (৩০ আগষ্ট) আদমদীঘির হবিরমোর এলাকা থেকে চাঁদা আদায়ের রশিদ ও টাকাসহ তাদের গ্রেফতার করে।

[৪] গ্রেফতারকৃতরা হলো, উপজেলার ছোট আখিড়া গ্রামের আব্দুল কুদ্দুছের ছেলে ইলিয়াছ আলী (২৩). নুরুল ইসলামের ছেলে জুয়েল হোসেন (৫৩), কায়ছার আলীর ছেলে আব্দুল কুদ্দুস (৫৯), ডহরপুর গ্রামের ছামসুল হকের ছেলে আনিছুল হক নান্টু (৫৩), উপড়পোওতা গ্রামের জহির উদ্দিনের ছেলে ফেরদৌস আলী (৫৬), নসরতপুর কলেজ গেটের আব্দুল কুদ্দুসের ছেলে মামুন সরকার (৩৫), ইন্দইলের আব্বাস আলীর ছেলে এনামুল হক (৫৮) ও নওগাঁ সদর কুমুরিয়ার মফিজ উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৩৫)।

[৪] সোমবার (৩১ আগস্ট) বিকেলে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় সান্তাহার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনিছুর রহমান বাদি হয়ে আদমদীঘি থানায় একটি চাঁদাবাজি মামলা দায়ের করেন।

[৫] আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন জানান, বগুড়া-নওগাঁ মহাসড়কে আদমদীঘির সান্তাহার হবিরমোর এলাকায় একটি সংঘবদ্ধ চক্র আদমদীঘি, সান্তাহার রানীনগর, তিলকপুর নির্মান সামগ্রী সরবরাহকৃত ব্যবসায়ী “বিসমিল্লাহিরা রহমানির রহিম” সমবায় সমিতি লি. নামের একটি সংগঠনের নামে দীর্ঘদিন যাবত বালুবোঝাই ট্রাক আটকিয়ে জোড়পূর্বক চাঁদা আদায় করে আসছিল। গত ৩০ আগষ্ট রোববার বিকেলে হবিরমোরে বগুড়াগামী বালু বোঝাই দুটি ট্রাক পৌঁছিলে ওই সংগঠনের সদস্যরা ট্রাক দুটি আটকিয়ে চালক শিপন হোসেন ও আব্দুল মজিদের নিকট থেকে জোড়পূর্বক চাঁদা আদায় করে। এ সময় ট্রাক চালকরা থানায় অবহিত করার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চাঁদা আদায়কারি ওই ৮জনকে কৌশলে গ্রেফতার ও তাদের নিকট থেকে অবৈধ রশিদসহ আদায়কৃত চাঁদার ১হাজার ৪০ টাকা উদ্ধার করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়