শিরোনাম
◈ নিজ জেলা বগুড়ার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ জ্বালানি সংকট মোকাবিলায় এশীয় দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের ◈ দেশে প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন শুরু, মিলতে পারে দিনে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস ◈ মার্কিন বাহিনীর হাতে ইরানি জাহাজ আটক, পাল্টা হুঁশিয়ারি তেহরানের ◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২০, ০৬:৩৩ সকাল
আপডেট : ০২ সেপ্টেম্বর, ২০২০, ০৬:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শার্লি এবদো আবারও মহানবী (সা.) কে নিয়ে সেই বিতর্কিত কার্টুনটি ছেপেছে

সিরাজুল ইসলাম: [২] ফ্রান্সের ব্যঙ্গাত্মক এই সাপ্তাহিক পত্রিকাটি ২০১৫ সালে এই কার্টুন ছেপেছিলো। এরপরই সন্ত্রাসী হামলা হয়েছিলো তাদের কার্যালয়ে। এতে কার্টুনিস্ট ও সাংবাদিকসহ ১৪ জন নিহত হয়। এতে দুই চরমপন্থীকে হামলায় সহায়তার অভিযোগে ১৪ জনের বিচার শুরু হওয়ার আগের দিন মঙ্গলবার সাময়িকীটি এই কার্টুন ছাপলো। বিবিসি

[৩] কার্টুন ছাপানোর ঘটনাকে কেন্দ্র প্যারিসে হামলায় আরও পাঁচজন নিহত হন। ওই ঘটনার পর পাশ্চাত্যসহ বিশ্বের বিভিন্ন স্থানে পত্রিকাটির প্রতি জনমনে সহানুভূতির সৃষ্টি হয়েছিলো। শার্লি এবদো বিভিন্ন সময়ে মহানবী (সা.) ও ইসলাম ধর্মকে ব্যঙ্গ করার কারণে ক্ষুব্ধ হয়ে ওই হামলা চালানো হয়েছিল বলে মনে করা হয়।

[৪] মহানবীকে নিয়ে কার্টুন ছেপে এবার শার্লি এবদোর সম্পাদকীয়তে বলা হয়েছে, সন্ত্রসী হামলায় প্রতিষ্ঠানে কর্মীদের হত্যার পর অনেকেই একই বিষয়ে কার্টুন ছাপার কথা বলেছেন। তবে কর্তৃপক্ষ তা করেনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়