শিরোনাম
◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা ◈ ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব : ইশরাক হোসেন ◈ সংস্কার, বাণিজ্য ও অভিবাসন: ইইউর সঙ্গে নতুন সম্পর্কের সুযোগ বাংলাদেশের ◈ বাংলাদেশ তার সার্বভৌমত্ব রক্ষা করবে, অন্য দেশের হস্তক্ষেপ চাই না: পররাষ্ট্রমন্ত্রী ◈ পুলিশের কাজে কেউ হস্তক্ষেপ করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২০, ০২:১৩ রাত
আপডেট : ০২ সেপ্টেম্বর, ২০২০, ০২:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তীব্র বিরোধিতার মধ্যেই সর্বভারতীয় ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা জেইই-মেইন পরীক্ষা শুরু

আসিফুজ্জামান পৃথিল: [২] পরীক্ষা পিছিয়ে দেয়ার আবেদন নিয়ে সোমবার শুনানি হয়নি ভারতের সুপ্রিম কোর্টে। এরপরই এক ভিডিওবার্তায় শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, রাজ্যগুলি যাতে তাদের সুবিধা-অসুবিধার খেয়াল রাখে, তার জন্য প্রায় প্রত্যেক মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন তিনি। ৭ লাখ শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিচ্ছেন। হিন্দুস্তান টাইমস

[৩] ক্ষুব্ধ শিক্ষার্থীদের অভিযোগ, জেদ বজায় রাখতে গিয়ে অতিমহামারীর এমন ভয়ঙ্কর সময়েও শেষমেশ শিক্ষার্থীদের সেই পরীক্ষার মুখেই ঠেলে দিয়েছে সরকার। পরীক্ষা পিছানোর জন্য পশ্চিমবঙ্গসহ ছয় রাজ্য সুপ্রিমকোর্টে গেলেও কোনও লাভ হয়নি। আনন্দবাজার

[৪] সুপ্রিম কোর্টে যাওয়ার দিনেই প্রশ্ন উঠেছিল, এত দেরি করে কেন সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হলেন বিরোধীরা। এ কি নিছক রাজনৈতিক বিরোধিতার স্বার্থে। তখন কংগ্রেসের অভিষেক মনুসিঙ্ঘভি বলেছিলেন, ‘জানি হাতে সময় কম। তবু বিষয়টির গুরুত্ব বিচার করে সুপ্রিম কোর্ট দ্রুত বিষয়টি শুনবে বলেই আশা।’

[৫] সর্বভারতীয় ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা জেইই-মেন ১ থেকে ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এবং ডাক্তারি প্রবেশিকা নিট-ইউজি হবে ১৩ সেপ্টেম্বর। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়