শিরোনাম
◈ ইলিয়াস আলী গুম: ধলেশ্বরীতে লাশ ফেলার চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত ◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে?

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২০, ১২:১১ দুপুর
আপডেট : ০২ সেপ্টেম্বর, ২০২০, ১২:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]সিএমপি ট্রাফিক-উত্তর বিভাগের কার্যক্রম শুরু

রাজু চৌধুরী : [২] মঙ্গলবার উপ-পুলিশ কমিশনার, ট্রাফিক-উত্তর বিভাগের কার্যক্রম এবং নতুন কার্যালয়ের উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান। পরে তিনি নতুন কার্যালয়ের সকল কার্যক্রম পরিদর্শন করেন।

[৩] পূর্বে সিএমপিতে ট্রাফিক বিভাগে ট্রাফিক-উত্তর এবং ট্রাফিক-বন্দর এই দুইটি বিভাগ দ্বারা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক কার্যক্রম পরিচালিত হতো। কিন্তু বর্তমানে মহানগরের জনসংখ্যা এবং যানবাহন বৃদ্ধি পাওয়ায় মহানগরের সুষ্ঠু ট্রাফিক কার্যক্রম এবং জনগণের কষ্ট লাঘবের জন্য ট্রাফিক বিভাগে নতুন করে ট্রাফিক-দক্ষিণ এবং ট্রাফিক- পশ্চিম এই দুইটি বিভাগ সংযোজন করা হয়। সেই লক্ষ্যে সিএমপি কমিশনারের উদ্বোধনের মধ্য দিয়ে নতুন দুইটি বিভাগের মধ্যে ট্রাফিক-উত্তর এর কার্যক্রম স্বতন্ত্র ভাবে চালু হল। এখন থেকে বাড়ি নং ৩৭, রোড নং ০২, দক্ষিণ খুলশি, চট্টগ্রাম এই ঠিকানায় ট্রাফিক-উত্তর এর সকল সেবা ও কার্যক্রম পরিচালিত হবে। ট্রাফিক-উত্তরে দায়িত্ব পালন করবেন উপ-পুলিশ কমিশনার মিলন মাহমুদ।

[৪] উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মোস্তাক আহমেদ খান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ এবং উপ-পুলিশ কমিশনার (সদর) মো. আমির জাফরসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়