শিরোনাম
◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা ◈ অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুন করে ৯৯৯–এ কল, ঘটনাস্থলে পুলিশ দেখল লাশের পাশে ধূমপান করছেন স্বামী ◈ জ্বালানি সংকট মোকাবিলায় দেশের কয়লা উত্তোলনে জোর, অগ্রাধিকার পাচ্ছে ফুলবাড়ী খনি ◈ চুয়েটে নতুন উপাচার্যকে ভবনের ভেতরে রেখে বাইরে থেকে তালা দিলেন শিক্ষার্থীরা ◈ প্রথম ভোট শুরু ২১ জানুয়ারি, পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি ◈ ‘নাশতা করার সময় চারদিক থেকে বাসায় ঢিল ছোড়া শুরু হয়’, উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর ◈ অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গ্রেপ্তার নিয়ে যা জানালেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২০, ১১:২০ দুপুর
আপডেট : ০১ সেপ্টেম্বর, ২০২০, ১১:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মহেশপুরে এ্যাম্বুলেন্স যোগে পাচারকালে মাদকসহ আটক ৩

ঝিনাইদহ প্রতিনিধি : [২] ঝিনাইদহের মহেশপুর পৌরসভা এলাকা থেকে এ্যাম্বুলেন্স যোগে মাদক পাচারের সময় বিপুল পরিমান মাদকসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।

[৩] সোমবার গভীর রাতে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো-যশোর কোতয়ালী থানার রায়পাড়া গ্রামের কাওসার আলীর ছেলে মাজহারুল ইসলাম সাগর (২৫), মথুরাপুর গ্রামের মাহবুব রহমানের ছেলে রুবেল হোসেন (২৭) ও সুলতানপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে ইমরান হোসেন।

[৪] ঝিনাইদহের পুলিশ সুপার মো: হাসানুজ্জামান (পিপিএম) জানান, যশোর পঙ্গু হাসপাতালের এ্যাম্বুলেন্স যোগে মহেশপুরের সীমান্ত এলাকা থেকে যশোরে মাদক পাচার করা হচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে রাতে অতিরিক্ত পুলিশ সুপার (কোটচাঁদপুর সার্কেল) মোহাইমিনুল ইসলাম ও মহেশপুর থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম এর নেতৃত্বে মহেশপুর পৌরসভার পোস্ট অফিস মোড় এলাকায় চেক পোস্ট বসায় পুলিশ। এসময় মহেশপুর থেকে যশোরগামী যশোর পঙ্গু হাসপাতালের একটি এ্যাম্বুলেন্সের গতি রোধ করে তল্লাসী করলে ২২৫ বোতল ফেন্সিডিল ও ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটক করা হয় গাড়ীর চালকসহ ওই ৩ জনকে। এ ঘটনায় মহেশপুর থানায় মামলা হয়েছে।

[৫] যশোর পঙ্গু হাসপাতালের ম্যানেজার আতিয়ার রহমান এ্যাম্বুলেন্সটি তাদের স্বীকার করে বলেন, এ্যাম্বুলেন্সের চালক মাজহারুল ইসলাম সাগর সোমবার বিকেলে রোগি আনার কথা বলে মহেশপুর গিয়েছিল। তিনি মাদক পাচারের সাথে জড়িত এটা জানা ছিল না।সম্পাদনা : জেরিন আহমেদ

  • সর্বশেষ