শিরোনাম
◈ বাংলাদেশের নির্বাচন ঘিরে ত্রিমুখী হিসাব—ভারত শঙ্কিত, চীন হিসাবি, পাকিস্তান আশাবাদী ◈ এপস্টেইন ফাইলে শেখ হাসিনার নাম, যা জানা গেল ◈ যুক্তরাষ্ট্র–ইউরোপ নির্ভরতায় পোশাক রফতানি: সুযোগের পাশাপাশি বাড়ছে ঝুঁকি ◈ দেশের রিজার্ভ আরও বাড়ল ◈ মেয়াদের শেষ সময়ে প্রতিরক্ষা চুক্তি: চলমান প্রক্রিয়ার অংশ বলে দাবি জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ◈ সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ ◈ একক সংখ্যাগরিষ্ঠতা, ঝুলন্ত পার্লামেন্ট, কোয়ালিশন সরকার, ক্ষমতা হস্তান্তর কিংবা সরকার গঠন- এগুলো কীভাবে হয় ◈ সারা দেশে গত ৫৩ দিনে নির্বাচনকেন্দ্রিক সহিংসতা হয়েছে ২৭৪টি : প্রেস উইং  ◈ রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেবার লক্ষ্যেই প্রণীত জুলাই সনদ : আলী রীয়াজ ◈ পাকিস্তান‌কে আই‌সি‌সির উ‌চিৎ শিক্ষা দেয়া উ‌চিৎ, বল‌লেন সু‌নিল গাভাস্কার

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২০, ০৯:৪৫ সকাল
আপডেট : ০১ সেপ্টেম্বর, ২০২০, ০৯:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রণব মুখার্জি বাংলাদেশের মানুষের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছিলেন: পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক : [২] ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেন, ‘প্রণব মুখার্জি ছিলেন বাংলাদেশের অকৃত্রিম বন্ধু।

[৩] বাংলাদেশের শুরু থেকে তিনি সব সময়ই বাংলাদেশের মঙ্গলকামনা, শান্তি ও উন্নয়নের প্রতি তার অঙ্গীকারের জন্য এ দেশের মানুষের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছিলেন।

[৪] প্রণব মুখার্জি ১৯৭৩-১৯৭৪ সালে ভারতের বাণিজ্য প্রতিমন্ত্রী থাকাকালে তার সংস্পর্শে আসার সুযোগ হয়। ওই সময়ে তিনি ঢাকা শহরে আসলে তাকে নিয়ে শহরের বিভিন্ন স্থানে যাওয়ারও সুযোগ হয়েছিল বলে জানান মন্ত্রী।

[৫] পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর আমার প্রথম সফর ছিল ভারতে। তখন আমি সস্ত্রীক তার সরকারি বাসভবনে গিয়ে তাকে সম্মান জানাই এবং বাংলাদেশ সফরে আসার অনুরোধ করলে তিনি তা সঙ্গে সঙ্গে গ্রহণ করেন।

[৬] পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমও পৃথক এক বার্তায় ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়