শিরোনাম
◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ ◈ গণতন্ত্রের ট্রেন গন্তব্যে পৌঁছাবে: সিইসি নাসির উদ্দিন ◈ গুলশান কেন্দ্রে ভোট দিলেন তারেক রহমান

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২০, ০১:৩১ রাত
আপডেট : ০১ সেপ্টেম্বর, ২০২০, ০১:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কলাবাগানে চিরকুট লিখে নিরুদ্দেশ ইংলিশ মিডিয়াম পড়ুয়া কিশোর

ইসমাঈল ইমু : [২] তাহসিন মজুমদার নামের ১৩ বছর বয়সী এই কিশোর অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের স্ট্যান্ডার্ড সেভেনে পড়তো। সোমবার ভোরে সে বাসা থেকে বের হয়ে যায়। যাওয়ার আগে সে একটি চিরকুটে ‘আমি সাত বছর পর ফিরে আসবো, আমার মায়ের যত্ন নিও’ লিখে যায়। এ ঘটনায় ওই কিশোরের ব্যবসায়ী বাবা নুরুজ্জামান স্বপন কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

[৩] কলাবাগান থানার ওসি পরিতোষ চন্দ্র বলেন, বিষয়টি আমরা অনুসন্ধান করছি। জঙ্গিবাদে মোটিভেটেড হয়ে সে ঘর ছেড়েছে কি না এখনও নিশ্চিত নই। বিষয়টি অন্যান্য সংস্থাকেও জানানো হয়েছে। তাহসিনের বাবা নুরুজ্জামান স্বপন সাধারণ ডায়েরিতে বলেছেন, তার তৃতীয় ছেলে তাহসিন ধানমন্ডির অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের স্ট্যান্ডার্ড সেভেনের ছাত্র। সোমবার সকাল ৭টার দিকে কাউকে কিছু না বলে তাহসিন বাসা থেকে বের হয়ে যায়। তাকে বাসায় না পেয়ে তার রুমে একটি চিরকুট পাওয়া যায়। সেখানে ইংরেজিতে ‘আই উইল কাম ব্যাক আফটার সেভেন ইয়ারস, টেক গুড কেয়ার অফ মাই মাদার’ লেখা একটি চিরকুট পাওয়া যায়।

[৪] তাহসিনের স্বজনরা জানিয়েছেন, যাওয়ার সময় সে বাসা থেকে নয় হাজার টাকা ও মায়ের মোবাইল সেটটিও নিয়ে গেছে। সে বাসায় একটি ল্যাপটপ ব্যবহার করতো। পুলিশ সেই ল্যাপটপসহ অন্যান্য বিষয় অনুসন্ধান করে দেখছে। পুলিশ কর্মকর্তারা প্রযুক্তির সহায়তায় সর্বশেষ সকাল সাড়ে সাতটার দিকে পান্থপথের স্কয়ার হাসপাতালের কাছে তার অবস্থান ছিল বলে জানতে পেরেছে।

[৫] ঢাকার কাউন্টার টেরোরিজম ইউনিটের উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ছেলেটির বিষয়ে আমরা খোঁজ-খবর করছি। এখন পর্যন্ত টেরোরিজম রিলেটেড কোনও কানেকশন পাওয়া যায়নি। আমরা তার অবস্থান জানার চেষ্টা করছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়