শিরোনাম
◈ যৌন হয়রানির অপরা‌ধে ৫ বছর নিষিদ্ধ গায়ানা ফুটবল কর্মকর্তা ইয়ান আলভেস ◈ সীমান্তে ভারতীয় ড্রোন পড়ে আতঙ্ক, বিজিবির হেফাজতে উদ্ধার করা হয়েছে ◈ টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে আটে বাংলাদেশ ◈ চীনের নেতৃত্বাধীন বাণিজ্যিক জোট আরসেপে যোগ দিতে প্রস্তুত বাংলাদেশ ◈ সরকারি ব্যয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে ৩৮ অডিট রিপোর্ট প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর ◈ দেশের ইতিহাসে এত চমৎকার নির্বাচন আগে কখনো হয়নি: সেনাপ্রধান ◈ এক বছরের মধ্যেই সব ধাপের স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল ◈ শাপলা চত্বর মামলা: ৫৮ জন নিহত, প্রধান আসামি শেখ হাসিনা ◈ হরমুজে আটকে থাকা জাহাজের সংখ্যা প্রায় ২০০০! ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি উত্তরাধিকার সূত্রে পাওয়া: বাণিজ্যমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২০, ১২:৩৬ দুপুর
আপডেট : ০১ সেপ্টেম্বর, ২০২০, ১২:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কাপাসিয়ায় হত্যার ১মাস পার হলেও পরিচয় মেলেনী অজ্ঞাত সাধুর

কাপাসিয়া প্রতিনিধি : [২] গাজীপুরের কাপাসিয়া উপজেলার সন্মানিয়া ইউনিয়নের আড়াল বাজারে অজ্ঞাত এক সাধু খুনের ১মাস পার হলেও মেলেনি তার পরিচয়। গত জুলাই মাসের ২২ তারিখে ওই এলাকার সঞ্জয় মন্ডলের পুত্র শ্রী-দিপ্ত আকাশ মন্ডল মন্দিরের সামনে তাকে এলোপাথারী কুপিয়ে জখম করলে চারদিন পর জীবন-মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ২৬শে জুলাই কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়। থানা পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজে হাসপাতালে ময়না তদন্ত শেষে ধর্মীয় রিতি অনুযায়ী তার সৎকার করা হয়।

[৩] মামলা সুত্রে যানাযায়, প্রায় ৬/৭ মাস যাবৎ অজ্ঞাত পরিচয় একজন সাধু পাগল (৬০) আড়াল এলাকায় ভিক্ষাবৃত্তি করে আসছিল এবং আড়াল বাজারস্ত শিব কালী মন্দিরের খোলা বারান্দায় রত্রি যাপন করত। ওই রাতে একই স্থানে বিবাদী আকাশ মন্ডল রত্রি যাপন করতে গেলে সাধু পাগল বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে আকাশ মন্ডল তাকে এলোপাথারী কুপিয়ে যখম করে পালিয়ে যায়। বাজারের পাহারাদার আহাম্মদ সরদার সহ অন্য পাহারাদাররা তাকে স্থানীয় ভাবে চিকিৎসা দেয় পরে উন্নত চিকিৎসার জন্য তাকে শহীদ আহসানউল্লাহ্ মাষ্টার মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়। তাকে আবার কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়।সম্পাদনা : জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়