শিরোনাম
◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান ◈ মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের বিষয়টি পুলিশ তদন্ত করছে: ডিবি প্রধান ◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ ◈ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২০, ০৩:১১ রাত
আপডেট : ৩১ আগস্ট, ২০২০, ০৩:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কড়া স্বাস্থ্যবিধি, সিটের অতিরিক্ত যাত্রী নয়: শর্তসাপেক্ষে কাল থেকে গণপরিবহনে আগের ভাড়া কার্যকর

সালেহ্ বিপ্লব: [২] কোভিড সংক্রমণ ঠেকাতে ২৬ মার্চ থেকে বন্ধ রাখা হয়েছিলা সব ধরনের গণপরিবহন। পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলে ১ জুন থেকে ভাড়া ৬০ শতাংশ বৃদ্ধি করে বাস চলাচল শুরুর সিদ্ধান্ত নেয়া হয়। প্রতিটি বাস-মিনিবাসের অর্ধেক আসন ফাঁকা রেখে পরিবহন চালানোর নির্দেশনা দিয়েছিলো বিআরটিএ। তবে কোনো পরিবহনেই স্বাস্থ্যবিধি তেমন একটা মানা হচ্ছিলো না।

[৩] গত ২৫ আগস্ট বিআরটিএ ও বিআরটিসির কুমিল্লা জোনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আভাস দেন, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে গণপরিবহনে আগের ভাড়ায় ফিরে আসার সিদ্ধান্ত আসতে পারে।

[৪] ২৯ আগস্ট সকালে বিআরটিএ ও বিআরটিসি'র ঢাকা সড়ক জোনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় সেতুমন্ত্রী জানান, ১ সেপ্টেম্বর থেকে আগের ভাড়ায় গণপরিবহন চলবে, তবে শর্তসাপেক্ষে। প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সবাইকে।

[৫] আগের ভাড়ায় বাস চালানোর শর্ত হিসেবে সরকার বলেছে, আসন সংখ্যার অতিরিক্ত কোনো যাত্রী পরিবহন করা যাবে না। যাত্রী, চালক, সুপারভাইজার ও টিকিট বিক্রিকারীসহ সংশ্লিষ্ট সকলকে অবশ্যই মাস্ক পরতে হবে।

[৬] সড়ক পরিবহনমন্ত্রী আরও বলে দিয়েছেন, স্বাস্থ্যবিধি মেনেই গাড়ি চালাতে হবে ট্রিপের শুরু ও শেষে যানবাহন জীবাণুমুক্ত করতে হবে। এসব নিয়ম  অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বিআরটিএকে নির্দেশ দিয়েছেন মন্ত্রী।

  • সর্বশেষ