শিরোনাম
◈ কেন দেশে ফিরছেন না আ.লীগ নেতারা জানালেন সাদ্দাম ◈ বিদ্রোহীতে ক্লান্ত ধানের শীষ প্রার্থীরা, আলোচনায় বসতে পারেন তারেক ◈ ‌ক্রিকেটার জাহানারার আনা যৌন হয়রানির অভিযোগের প্রমাণ পেয়েছে স্বাধীন তদন্ত কমিটি ◈ মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চলে কোরিয়া–চীনের ১,২০০ কোটি টাকার নতুন বিনিয়োগ, কর্মসংস্থান সাড়ে ১২ হাজার ◈ মাত্র ২১ দিনের মধ্যে প্রচারণা আমার রাজনৈতিক জীবনে প্রথম অভিজ্ঞতা: মির্জা আব্বাস ◈ যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি: রফতানি বাজার হারানোর ঝুঁকিতে বাংলাদেশের পোশাক খাত ◈ জামায়াতের ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা ◈ হাসিনাপুত্র জয়ের ভার্চুয়াল বক্তব্যে কলকাতার রাজনীতিতে উত্তেজনা ◈ ফরিদপুরকে বিভাগ করার দাবি পূরণ করা হবে: তারেক রহমান (ভিডিও) ◈ কানাডায় এমপি মনোনয়ন পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২০, ০১:৩৫ রাত
আপডেট : ৩১ আগস্ট, ২০২০, ০১:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বেক্সিমকো ও সিরাম চুক্তিকে ঘিরে বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন দিগন্তের কথা বলছে ভারতীয় গণমাধ্যমগুলো

আসিফুজ্জামান পৃথিল: [২] শুক্রবার ভারতের ভ্যাকসিন উৎপাদক সিরাম ইন্সটিটিউটের সঙ্গে একটি চুক্তি করে বেক্সিমকো ফার্মা। চুক্তি অনুযায়ী তৈরি হলে বেক্সিমকোকে অগ্রাধিকার হিসেবে ভ্যাকসিন দেবে সিরাম। তবে তা ভারতের তৈরি কোনও ভ্যাকসিন নয়। থার্ড পার্টি হিসেবে বেক্সিমকোকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন দেবে সিরাম। এনডিটিভি, দ্য হিন্দু

[৩] এই চুক্তি অনুযায়ী বাংলাদেশ হবে প্রথম দেশ যারা সিরাম ইন্সটিটিউটের অনুমোদিত ভ্যাকসিন পাবে। এটিকেই সম্পর্কোন্নয়নের চিহ্ন হিসেবে দেখছে ভারতীয় গলমাধ্যমগুলো। তাদের মতে, নিজেদের আগে বা একই সময়ে বাংলাদেশকে ভ্যাকসিন দিতে চেয়ে ভারত এক অনরকম দৃষ্টান্ত সস্থাপন করলো।

[৪] অবশ্য ভারত বাংলাদেশকে যেমন অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন দিতে চেয়েছে একই ধরণের কথা বলছে চীনের সিনোভ্যাক। তারা ইতোমধ্যেই অনুমোদিত একটি ভ্যাকসিন। তাছাড়া তাদের ট্রায়ালও হবে বাংলাদেশে।

[৫] কিন্তু ভারতীয় এনডিটিভি বলছে, দেশটির পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলার ঢাকা সফরের ১০ দিন পরে এই ঘোষণা এলো। দুটি ঘটনার মধ্যে নিবিড় যোগাযোগ থাকতেও পারে। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়