শিরোনাম
◈ ষড়যন্ত্রে ক্ষমতা কুক্ষিগত করতে বিভ্রান্তি ছড়াচ্ছে বিরোধীরা: তারেক রহমান ◈ উত্থান থেকে পতন: শেখ হাসিনার দীর্ঘ রাজনৈতিক পথচলা, বিতর্ক ও অনিশ্চিত ভবিষ্যৎ ◈ যে কারণে ইরানের পতাকাবাহী কার্গো জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্র, জানালেন ডোনাল্ড ট্রাম্প ◈ এনদ্রিক দাপ‌টে পিএসজির বিরু‌দ্ধে জিত‌লো অ‌লি‌ম্পিক লিওঁ  ◈ মধ্যপ্রাচ্য সংকট: যুদ্ধবিরতি ও হরমুজ নিরাপত্তায় একমত চীন ও সৌদি আরব ◈ পাচারের টাকা ফেরত এনে ফ্যামিলি-কৃষক কার্ডে বিতরণের ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ রেমিট্যান্সে শক্তিশালী প্রবৃদ্ধি, ১৯ দিনে ২.১২ বিলিয়ন ডলার ◈ আদালত হয়রানির জায়গা নয়, মানুষের আস্থার জায়গা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পৌরসভা প্রতিষ্ঠার দেড়শ বছরে সিটি করপোরেশন পেল বগুড়া ◈ তৌকীর হল প্রথম ‘ভিলেন’, আমাকে অনেক কাঁদিয়েছে, এতো কান্না আমার জীবনে আমি কাঁদিনি: আবুল হায়াত (ভিডিও)

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২০, ০৫:২১ সকাল
আপডেট : ৩০ আগস্ট, ২০২০, ০৫:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এবারের বিপিএল হবে বিদেশের মাটিতে

রাহুল রাজ : [২] সবকিছু ঠিক থাকলে ডিসেম্বরে মাঠে গড়ানোর কথা ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের। কিন্তু করোনার কারণে সব হিসেব পাল্টে গেছে। যেকারণে আদৌ এ বছর বিপিএল হবে কি না সেটা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

[৩] প্রতীবেশী দেশ ভারত করোনার কারণে আইপিএল আয়োজন করতে পারেনি। যেকারণে তারা আইপিএল আরব আমিরাতে আয়োজন করছে। প্রতিবেশী দেশের এমন উদ্যোগে বিসিবিকে নতুন করে ভাবাছে।
[৪] কদিন আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন কড়া ভাষায় জানিয়ে দিয়েছেন, করোনা ভাইরাসের ভ্যাকসিন না আসা পর্যন্ত কিংবা পরিস্থিতির উন্নয়ন না হওয়া পর্যন্ত দেশের মাটিতে কোনো ধরণের ক্রিকেট আয়োজনের পরিকল্পনা নেই তাদের।

[৫] এ অবস্থায় আইপিএলকে অনুসরণ করে তাদের মতো বিদেশের মাটিতে বিপিএল আয়োজন নিয়ে এক প্রশ্নের উত্তরে মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস আমাদের সময় ডটকে বলেন, ‘এই মুহূর্তে বিদেশের মাঠে বিপিএল আয়োজনের চিন্তা তাদের নেই। নেই সেই সামর্থ্যও।’

[৬] তিনি আরও বলেন, ‘আইপিএলের মার্কেট অনেক বড়। আমাদের মার্কেট সে তুলনায় অনেক ছোট। দেশের বাইরে বিপিএল আয়োজনের সামর্থ্য এই সময়ে আমাদের নেই এটি সত্য। সুতরাং এখনই দেশের বাইরে বিপিএল আয়োজন করার পরিকল্পনা করছি না আমরা।’

[৭] বিপিএল আয়োজনের আশাবাদ ব্যক্ত করে জালাল ইউনুস বলেন, ‘বিপিএল আয়োজনের সম্ভাবনা আমরা একেবারে বাদ দিয়ে দেইনি। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। সবকিছু ঠিক থাকলে হয়তো বছরের শেষদিকে বিপিএল আয়োজন করার চিন্তা করবো আমরা।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়