শিরোনাম
◈ সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিল হাইকোর্ট ◈ এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি রাখাসহ ১১ নির্দেশনা সরকারের ◈ গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদানের স্বীকৃতি: মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন খালেদা জিয়া ◈ প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও প্রত্যাবর্তনে বিমানবন্দরে থাকবেন ৪ জন ◈ বাগেরহাট-১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ হাইকোর্টের ◈ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান ◈ এক টাকাও বেশি নিলে ব্যবস্থা: ঈদে ভাড়া বাড়ালে রুট পারমিট বাতিল: শেখ রবিউল আলম ◈ ইরানে মার্কিন হামলায় সমর্থন নয়, যুক্তরাষ্ট্রের দাবি নাকচ করল স্পেন ◈ ‘নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ে’র রাজসাক্ষী রিজওয়ানা, জিজ্ঞাসাবাদের দাবি জামায়াতের (ভিডিও) ◈ ৯ উপজেলায় প্রাথমিকভাবে চালু হচ্ছে কৃষক কার্ড

প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২০, ১০:১৮ দুপুর
আপডেট : ২৯ আগস্ট, ২০২০, ১০:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কেন্দ্রীয় কারাগারের আসামি ১০ ঘণ্টা পর ধরা পড়লেও ২৫ দিনেও ধরা পড়েনি কয়েদি আবু বকর

ইসমাঈল ইমু : [২] মিডফোর্ট থেকে পালানোর ১০ ঘণ্টা পর ধরা পড়লো ঢাকা কেন্দ্রীয় কারাগারের আসামি মিন্টু (২৮) । শুক্রবার রাত ৩ টা ৪০ মিনিটের দিকে পালিয়ে যায় মিন্টু।

[৩] কারা সূত্র জানায়, টাঙ্গাইল কারাগারের বন্দি মিন্টু অসুস্থ হয়ে পড়লে তাকে গত ১২ আগস্ট ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। কিছুটা সুস্থ হলে তাকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। ঢাকা কেন্দ্রীয় কারাগারে শুক্রবার তার শরীর খারাপ হওয়ায় ওই দিনই রাজধানীর মিটফোর্ড হাসপাতাল ভর্তি করা হয়। রাত ৩টা ৪০ মিনিটে সে পালিয়ে যায়। মিন্টু মাদক মামলার আসামি। তিনি শ্বাসকষ্ট, বুকে ব্যথাসহ নানা রোগে ভুগছেন।

[৪] ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুর রহমান বলেন, শনিবার বেলা ২টার দিকে পলাতক আসামি মিন্টু মিয়াকে বাবু বাজার ব্রীজের নীচ থেকে হ্যান্ডকাফসহ আটক করা হয়েছে। তিনি রাস্তায় ঘুরাঘুরি করছিল। ধরা পড়ার পর মিন্টু জানিয়েছেন, ‘কারারক্ষী ঘুমাইতে ছিলো তাই আমি চা খাইতে বের হইছিলাম’।

[৫] অপরদিকে গত ৬ আগস্ট গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে পালিয়ে যাওয়া যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি আবু বকর সিদ্দিক (৩৫) এখনো ধরা পড়েনি। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কারা কর্তৃপক্ষ। সম্পাদনা : খালিদ আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়