শিরোনাম
◈ ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সমমর্যাদার উপদেষ্টা নিযুক্ত হলেন মিঠুন চক্রবর্তী ◈ এআই ও স্বয়ংক্রিয় বট ব্যবহার করে গান বানিয়ে ৮০ লাখ ডলারের স্ট্রিমিং জালিয়াতি! ◈ বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায় ভারত: রণধীর জয়সওয়াল ◈ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ◈ ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই ◈ ফ্রান্সের শিক্ষার্থী বিক্ষোভে স্পষ্ট ঋণ ও বাজেট সংকট, যা ছড়িয়ে পড়তে পারে পুরো ইউরোপে ◈ ব্যাংকক সম্মেলনে বাংলাদেশের নিজস্ব অর্থনৈতিক সংস্কার কর্মসূচি তুলে ধরবে সরকার ◈ চীন-ভারতের তুলনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেশি স্থিতিশীল, সামনে বড় সুযোগ ◈ শ্রমিকদের বিরোধিতার মধ্যেই ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের এনসিটি ইজারা দিচ্ছে বাংলাদেশ ◈ ইউরোপীয় পার্লামেন্টে নগ্ন সোনালি ট্রাম্পের ভাস্কর্য, নাম ‘অরেঞ্জ প্লেগ’

প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২০, ১২:৩৯ দুপুর
আপডেট : ২৯ আগস্ট, ২০২০, ১২:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তপন মাহমুদ লিমন: সাংবাদিকতার জয় হোক, অপ-সাংবাদিকের পতন হোক!

তপন মাহমুদ লিমন: সাংবাদিকতা পেশাটা নানা কারণেই মহান। একজন সাংবাদিক অপেশাদার হতে পারেন, সাংবাদিকতার নীতি লঙঘন করতে পারেন, কোনো দলের প্রতি পক্ষপাত করতে পারেন, অবৈধ সুবিধা নিত পারেন, দুর্নীতি করতে পারেন। কিন্তু তাতে সাংবাদিকতা পেশাটা তার মহত্ব হারায় না। যতোদিন দুনিয়ায় একজন সৎ ও পেশাদার সাংবাদিক থাকবেন ততোদিন এই পেশার মহত্ব থাকবে। তবে এই পেশাটাকে কলুষমুক্ত রাখার জন্য সংবাদ মাধ্যম কী ধরনের পদক্ষেপ নিচ্ছে তার উপর অনেক কিছু নির্ভর করে।

[১] সরকার, মালিক বা বিজ্ঞাপনের চাপে অনেক আপোস করা লাগতে পারে, কিন্তু আমাদের ভেবে দেখতে হবে, সংবাদ মাধ্যম তার পারপাসের বেলায় আসলে কতোটা সৎ?

[২] সংবাদ মাধ্যমগুলো তার প্রাতিষ্ঠানিক সততা রক্ষায় কতোটা ভূমিকা রাখছে? কোনো সাংবাদিক অনিয়ম, দুর্নীতি বা নৈতিক স্খলনের দায়ে অভিযুক্ত হলে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে? নাকি সেখানেও একধরনের নীতিহীন লোকের নেক্সাস কাজ করছে?

[৩] সংবাদ মাধ্যমের শীর্ষপদে যারা আছেন, তাদের নেতৃত্ব কতোটা ন্যায়সঙ্গত ও সাংবাদিকসূলভ?

[৪] সংবাদ মাধ্যমগুলো তার নৈতিক লড়াই বা পেশাগত লড়াই আসলে কতোটা জারি রাখছে এবং এ ব্যাপারে তার সংবাদ কর্মীরে অনুপ্রেরণা ও সাহস যোগাতে পারছে? সবেশষে বলি, অনেক সৎ ও পেশাদার সাংবাদিক আছেন বলেই সাংবাদিকতা পেশার মহত্ব টিকে আছে। তাদের ঐক্যবদ্ধ ও পেশাদার ভূমিকা সাংবাদিকতার মান রক্ষা করতে পারে। আশা করি, অনেক প্রতিকূলতা জেনেও এক রহস্যময় কারণে, ন্যায়ের প্রতি মায়াবী টানে সাংবাদিক হবার বাসনা কখনও শেষ হবে না। এই অংশটা যতো বড় ও শক্তিশালী হবে, সাংবাদিকতা ততো উজ্জল হবে। ফেসবুক থেকে

  • সর্বশেষ