শিরোনাম
◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্ত কেজরিওয়াল-মমতা, আটককে ‘অপহরণ’ বললেন তৃণমূল নেত্রী ◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়? ◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২০, ০৪:৫১ সকাল
আপডেট : ২৯ আগস্ট, ২০২০, ০৪:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির পরিচালকদের দায়িত্বে রদবদল

নিজস্ব প্রতিবেদক : [২] বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে পরিচালকদের দায়িত্ব রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার বিএসইসির সহকারী পরিচালক জালাল উদ্দিন আহমেদ সাক্ষরিত চিঠির মাধ্যমে পরিচালকদেরকে দায়িত্ব সম্পর্কে জানানো হয়েছে।

[৩] পরিচালক মোহাম্মদ শফিউল আজমকে পূর্বের এসআরআই এর পাশাপাশি সিডিএস ও আবু রায়হান মো. মোতাসিম বিল্লাহকে পূর্বের গবেষণা ও উন্নয়নের পাশাপাশি কমিশন সচিবালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আর মো. মনসুর রহমানকে ক্যাপিটাল ইস্যু বিভাগের আংশিক থেকে পুরো দায়িত্ব দেওয়া হয়েছে।

[৪] পরিচালকদের মধ্যে রিপন কুমার দেবনাথকে ক্যাপিটাল মার্কেট রেগুলেটরি রিফর্মস অ্যান্ড কমপ্লায়েন্স থেকে সুপারিভশন অ্যান্ড রেগুলেশন অব মার্কেট অ্যান্ড ইস্যুয়ার কোম্পানিজ বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া মীর মোশাররফ হোসেন চৌধুরীকে এনফোর্সমেন্ট থেকে অর্থ বিভাগ, মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে রেজিস্ট্রেশন থেকে এনফোর্সমেন্ট ও ফিন্যান্সিয়াল লিটারেসিয়ের দায়িত্বে দেয়া হয়েছে।

[৫] প্রদীপ কুমার বসাককে কর্পোরেট ফিন্যান্স ও ক্যাপিটাল ইস্যু থেকে রেজিস্ট্রেশন ও একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেট, মো. আবুল কালামকে অর্থ বিভাগ থেকে সিএমআরআরসি, মোহাম্মদ আবুল হাসানকে প্রশাসন থেকে কর্পোরেট ফিন্যান্সে দেয়া হয়েছে। সেই সঙ্গে ফারহানা ফারুকীকে কমিশন সচিবালয় ও আইএডি থেকে প্রশাসন ও আইএডি বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে গত ১৩ জুলাই নির্বাহি পরিচালকদের দায়িত্ব রদবদল করা হয়েছে।

  • সর্বশেষ