শিরোনাম
◈ সংসদ সদস্যদের শিষ্টাচার ও সংসদীয় রীতিনীতি মেনে চলার বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্পিকার ◈ ইরানকে চাপে রাখতে হরমুজে ‘শুট-টু-কিল’ আদেশ ট্রাম্পের ◈ “বিএনপির চার নারী প্রার্থী নিয়ে চমক ও বিতর্ক: নেটদুনিয়ায় তুমুল আলোচনা” ◈ শান্তর শতক আর মুস্তাফিজের ফাইফা‌রে নিউজিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে সিরিজ জিত‌লো বাংলাদেশ ◈ জ্বালানি সংকটে যৌথ কমিটি: সংসদে প্রধানমন্ত্রীর প্রস্তাব, বিরোধীদলের সমর্থন ◈ ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও পাঁচ জনের মৃত্যু ◈ আমরা যুদ্ধের প্রস্তুতি নেই যুদ্ধ করার জন্য নয়, বরং যুদ্ধ এড়ানোর জন্য: সেনাবাহিনী প্রধান ◈ শুক্রবার সারাদিন গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ ডিসেম্বরেই চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল, কক্সবাজার-সুন্দরবন-কুয়াকাটা হবে আন্তর্জাতিক গন্তব্য ◈ রাজধানীর যেসব এলাকায় আজ গ্যাসের স্বল্পচাপ থাকবে

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২০, ১০:০০ দুপুর
আপডেট : ২৮ আগস্ট, ২০২০, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দিল্লি দাঙ্গায় পুলিশের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করলো অ্যামনেস্টি

আসিফুজ্জামান পৃথিল: [২] এ বছর ভারতের রাজধানীতে হয় এই সাম্প্রদায়িক দাঙ্গা। মানবাধিকার সংগঠনটির অভিযোগ পুলিশ এসময় বিক্ষোভকারীদের মারপিট, আটকদের নির্যাতন এবং উত্তেজিত হিন্দুদের সঙ্গে দাঙ্গায় অংশও নিয়েছে। বিবিসি, দ্য হিন্দু

[৩] বিতর্কিত নাগরিক আইন নিয়ে হিন্দু ও মুসলিমদের মদ্যে সংঘাতে এসময় ৪০ জনের বেশি নিহত হন। অ্যামনেস্টি বলছে, নিহতদের অধিকাংশ মুসলিম।

[৪] অ্যামনেস্টির অনুরোধের পরেও এই ব্যাপারে কিছু বলতে রাজি হয়নি দিল্লি পুলিশ। গত ফেব্রæয়ারিতে বিবিসির এক অনুসন্ধানেও পুলিশের নিপিড়ন ও পক্ষপাতের অভিযোগ আনা হয়েছিলো। তখন পুলিশ সব অভিযোগ অস্বীকার করে।

[৫] একটি ভিডিওতে দেখা যায় দিল্লির খাজুরি খাস এলাকায় পুলিশ দাঙ্গারত জনতার সঙ্গে মিলে স্থানীয় মুসলিমদের উপর হামলা করছে। এরকম কিছু ভিডিও ও প্রত্যক্ষদর্শীদের স্বাক্ষ্যের ভিত্তিতেই এই প্রতিবেদন তৈরি করেছে অ্যামনেস্টি।

[৬] এক দোকানদার অভিযোগ করেন, পুলিশ তার ও অন্য হিন্দুদের হাতে পাথর তুলে দিয়ে তা মুসলিমদের উপরে ছুড়ে মারতে বলে। ওই রাস্তায় থাকা বুরা খান নামে এক মুসলিমের দোকান জ্বালিয়ে দেয়া হয়। সেটা জ্বালানোর জন্য কেরোসিনও সরবরাহ করে পুলিশ। সম্পাদনা: ইকবাল খান

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়