শিরোনাম
◈ পিছিয়ে যাচ্ছে ই‌ন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ◈ ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় খামেনির কন্যা, জামাতা, পুত্রবধূ ও নাতি নিহত ◈ ফ্লাইট স্থগিতের কারণে বিমানবন্দরে আটকে থাকা যাত্রীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী ◈ হামলায় নিহত আয়াতুল্লাহ খামেনি, ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ◈ খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন: ইরানের দুই সংবাদমাধ্যমের খবর ◈ এবার কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, আহত অনেকে ◈ এবার খামেনির নিহত হওয়ার খবর নিশ্চিত করে ট্রাম্পের পোষ্ট ◈ হামলায় খামেনি নিহত, পাওয়া গেছে তার মরদেহ: রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা ◈ ইরানে ফের হামলা শুরু করেছে ইসরায়েল ◈ রাতে নতুন করে হামলা শুরু, বিকট বিস্ফোরণে কাঁপছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২০, ০৯:৫৪ সকাল
আপডেট : ২৮ আগস্ট, ২০২০, ০৯:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনাভাইরাস সামাল দেবার সাফল্য তালিকায় নিচের দিকে ব্রিটিশ ও মার্কিন সরকার: সমীক্ষা

আসিফুজ্জামান পৃথিল: [২] এশিয়া, ইউরোপ ও আমেরিকার অতি উন্নত ১৪টি দেশের নাগরিকদের প্রশ্ন করা হয়েছিলো করোনাভাইরাস মোকাবেলায় তাদের নিজ নিজ সরকারের সাফল্যের সম্পর্কে। বৃহস্পতিবার প্রকাশিত এই সমীক্ষায় একেবারে নিচের দিকে আছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের নাম।

[৩] যুক্তরাষ্ট্রে প্রতি ১০ জনে ২ জনেরও কম (১৮ শতাংশ) নাগরিক বলছেন, এই অতিমহামারীর সময়ও তারা একতাবদ্ধ রয়েছেন। এরপরই ২১ শতাংশ মানুষের সমর্থন নিয়ে রয়েছে জার্মানি ও ফ্রান্স। এক্ষেত্রে সবচেয়ে সফল দেশ ডেনমার্ক। তাদের ৭১ শতাংশ নাগরিক বলছেন, আগের চেয়েও তারা বেশি একতাবদ্ধ। সিএনএন

[৪] যুক্তরাষ্ট্রের এই জরিপে দলীয় মতপার্থক্যও দেখা যায়। ৭৬ শতাংশ রিপাবলিকান সমর্থক বলছেন, বর্তমান সরকার মহামারী মোকাবেলায় অসাধারণ কাজ করেছে। এই ব্যাপারে মাত্র ২৫ শতাংশ ডেমোক্রেট সমর্থক একমত। ফক্স

[৫] একটি পিউ রিসার্চ সেন্টার ১৪টি দেশে এই সমীক্ষা চালায। টেলিফোনের মাধ্যমে এই সমীক্ষায় অংশ নেন ১৪ হাজার ২৭৬ জন প্রাপ্তবয়স্ক। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়