শিরোনাম
◈ “সাপ ও ভারতীয় একসঙ্গে পেলে আগে ভারতীয়কে মারো”: এপস্টেইন নথিতে কূটনীতিকের মন্তব্য ফাঁস ◈ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে শীর্ষে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট ◈ ভোটার তালিকায় আজব কাণ্ড: এক বাবার ‘৩৮৯ সন্তান’ ◈ ভারতে বসে বাংলাদেশে রাজনৈতিক প্রত্যাবর্তনের ছক কষছেন নির্বাসিত আওয়ামী লীগ সদস্যরা: দ্য গার্ডিয়ান ◈ জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক ◈ সেনাবাহিনীর সঙ্গে যে কারণে বাকবিতণ্ডায় জড়ালেন ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থী (ভিডিও) ◈ সম্পদের হিসাবে শীর্ষে যে ১০ প্রার্থী: হলফনামার তথ্য ◈ নতুন আইসিসি গঠনের দাবি পা‌কিস্তা‌নের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের ◈ ভোটের পর নতুন সরকারের সম্ভাব্য চ্যালেঞ্জ আসলে কোনগুলো ◈ পে স্কেল বাস্তবায়নে সময় লাগবে, তবে সিদ্ধান্ত অপরিবর্তনীয়: সালেহউদ্দিন আহমেদ

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২০, ০৬:২০ সকাল
আপডেট : ২৮ আগস্ট, ২০২০, ০৬:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড পজেটিভ ম্যানইউ’র ফুটবলার পগবা

স্পোর্টস ডেস্ক : [২] ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার পল পগবা কোভিড-১৯ পজিটিভ হয়েছেন। তাই স্বাভাবিকভাবেই উয়েফা নেশন্স লিগের ফ্রান্স দল থেকে ছিটকে গেছেন তিনি।

[৩] ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম বৃহস্পতিবার জানান, বুধবার পগবার করোনাভাইরাস পরীক্ষা করানো হয়। পরদিন সকালে ফল আসে পজিটিভ।

[৪] ২৭ বছর বয়সী মিডফিল্ডারকে এখন ১৪ দিনের সেলফ আইসোলেশনে থাকতে হবে। তার জায়গায় দলে ডাক পেয়েছেন রেন এর ১৭ বছর বয়সী মিডফিল্ডার এদোয়ার্দো কামাভিঙ্গা। আগামী ৫ সেপ্টেম্বর সুইডেনের মাঠে এবং এর তিন দিন পর নিজেদের মাঠে ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলবে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স।

[৫] ফ্রান্স দল: গোলরক্ষক: উগো লরিস, মাইক মিয়াঁ, স্তিভ মাদাঁদাঁ
ডিফেন্ডার: লুকাস দিনিয়ে, লিও দুবয়ঁ, লুকা এরনঁদেজ, প্রেসনেল কিম্পেম্বে, ক্লেঁমো লংলে, ফেরলঁদ মঁদি, দাইয়ু উপামিকানো, রাফায়েল ভারানে
মিডফিল্ডার: এদোয়ার্দো কামাভিঙ্গা, এনগোলা কঁতে, স্তিভেন জঞ্জি, আদ্রিওঁ রাবিও, মুসা সিসোকো
ফরোয়ার্ড: হোসাম আউয়ার, উইসাম বেন ইয়েদের, অলিভিয়ে জিরুদ, অঁতোয়ান গ্রিজমান, জোনাতঁ ইকোনে, অঁতনি মার্শিয়াল, কিলিয়ান এমবাপে।- গোল ডটকম/ বিডিনিউজ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়