শিরোনাম
◈ নির্বাচনের দিন নেতাদের যত অভিযোগ-পাল্টা অভিযোগ ◈ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞ প্রধান উপদেষ্টা ◈ ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের ◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২০, ০৫:১৫ সকাল
আপডেট : ২৮ আগস্ট, ২০২০, ০৫:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বসুরহাট পৌরসভা ট্রেড লাইসেন্স জালিয়াতি চক্রের ৭ সদস্য আটক

নুর উদ্দিন : [২] নোয়াখালীর কোম্পানীগঞ্জে ব্যাটারি চালিত অটোরিক্সার ভুয়া ট্রেড লাইসেন্স তৈরি করার অভিযোগে ৭জনকে আটক করেছে বসুরহাট পৌরসভা কৃর্তপক্ষ।

[৩] বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে বসুরহাট পৌরসভার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়। এসময় আটককৃতদের কাছ থেকে ভুয়া ট্রেড লাইসেন্স ও একটি ল্যাপটপ উদ্ধার করা হয়।

[৪] আটককৃতরা হলেন- আবুল হোসেন জুয়েল (২৫), তৌহিদুল ইসলাম (২৩), আমির হোসেন বিপ্লব (২০), জিয়াউর রহমান (৩২), রাসেদ (৩৫), বেলায়েত হোসেন লিটন (৩৭), রফিকুল ইসলাম (৩২)।

[৫] বসুরহাট পৌরসভার সহকারি লাইসেন্স পরিদর্শক জামাল উদ্দিন মাসুদ জানান, গত কয়েক দিক যাবত বসুরহাট পৌরসভা থেকে দেয়া লাইসেন্সকে জালিয়াতি করে একটি চক্র চড়া দামে বিক্রি করছে এবং ব্যাটারী চালিত অটোরিকশা চালকরা তা দিয়ে রিকশা চালাচ্ছে। পরে গোপন সংবাদের ভিত্তিতে ভুয়া ট্রেড লাইসেন্স তৈরীর সাথে জড়িত ৭ জনকে আটক করে পুলিশে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পৌরসভার কর্মচারী নুরনবী স্বপন বাদী হয়ে ৭জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

[৬] কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আরিফুর রহমান বলেন, আটকৃতদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হবে। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়