শিরোনাম
◈ লাহোরে আইসিসি ও পিসিবি-র জরুরি বৈঠকে যোগ দিতে ঢাকা ছাড়লেন বুলবুল ◈ অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে আজ থেকে মাঠে নামছে সেনাবাহিনী ◈ যৌথ বাহিনীর অভিযানে ৭ শতাধিক রোহিঙ্গা আটক ◈ শেষ মুহূর্তে আজ ঢাকার ছয় জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান ◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২০, ০৪:১৩ সকাল
আপডেট : ২৮ আগস্ট, ২০২০, ০৪:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ছক্কা মেরে নিজের গাড়ির কাঁচ ভাঙলেন কেভিন ও’ব্রায়েন!

স্পোর্টস ডেস্ক : [২] বরাবরই হার্ড হিটার ব্যাটসম্যান হিসেবে সুখ্যাতি আছে কেভিন ও’ব্রায়েনের। নিজের ক্রিকেট ক্যারিয়ারে অসংখ্যবার বিশাল ছক্কা হাঁকিয়েছেন তিনি। তবে ছক্কা মেরে নিজের গাড়ির কাঁচ ভাঙার নজীর এর আগে কখনো রাখেননি আয়ারল্যান্ডের ৩৬ বছর বয়সী এই অলরাউন্ডার।

[৩] এবার সেই কাজটিই করে দেখিয়েছেন কেভিন। আয়ারল্যান্ডের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট ইন্টার প্রভিন্সিয়াল ট্রফিতে লেইনস্টার লাইটনিংয়ের হয়ে খেলতে নেমেছিলেন তিনি। নর্থ ওয়েস্ট ওয়ারিয়র্সের বিপক্ষে সেই ম্যাচে মাঠের পাশেই গাড়ি পার্ক করে খেলতে নেমেছিলেন কেভিন। এরপর ওপেনিংয়ে নেমে ৩৭ বলে ৮২ রানের একটি বিস্ফোরক ইনিংস খেলেন তিনি।

[৪] এই ইনিংস খেলার পথেই বিশাল একটি ছক্কা হাঁকিয়ে বল মাঠ ছাড়া করেন কেভিন। আর সেই ছক্কাটি উড়ে এসে রাস্তার পাশে থাকা নিজের গাড়ির কাঁচে আছড়ে পরে। ফলে গাড়ির পেছনের কাঁচ গুড়ো হয়ে যায়।

[৫] কেভিনের এই অনবদ্য কীর্তির পর ক্রিকেট আয়ারল্যান্ড তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে একটি ছবি পোস্ট করে লিখেছে, কেভিন ও’ব্রায়েন ছক্কা মেরেছেন এবং তার গাড়ির জানালার এই দশা। সিরিয়াসলি।

[৬] বিধ্বংসী এই ইনিংস খেলার মাধ্যমে লেইনস্টার লাইটনিংকে নির্ধারিত ১২ ওভারে ৪ উইকেটে ১২৪ রান এনে দেন কেভিন। জবাবে খেলতে নেমে ৮ উইকেটে ১০৪ রান সংগ্রহ করতে সক্ষম হয় প্রতিপক্ষ দল নর্থ ওয়েস্ট ওয়ারিয়র্স। ফলে ২৪ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে কেভিনদের দল। - ক্রিকফ্রেঞ্জি

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়