শিরোনাম
◈ আপনারা জাতিকে কী দেবেন? শিক্ষামন্ত্রীর এক প্রশ্নে নাজেহাল শিক্ষক নেতারা! (ভিডিও) ◈ ৩০ বিলিয়ন ডলার ঋণ শোধে বড় চ্যালেঞ্জে সরকার ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে আলোচনায় যারা ◈ সংরক্ষিত আসনে সংসদে যেতে চান রাজপথে দীর্ঘ আন্দোলন ওটকশোর বিএনপি নেত্রীরা ◈ আওয়ামী লীগের অফিস খোলার বিষয়টি আইনগতভাবে দেখা হবে: মির্জা ফখরুল ইসলাম (ভিডিও) ◈ ডোনাল্ড ট্রাম্পের প্রতি ডেমোক্র্যাটদের হুঁশিয়ারি: ইরান ইস্যুতে আইন হাতে তুলে নেবেন না ◈ প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন তারেক রহমান ◈ ৯ মন্ত্রী-উপদেষ্টা-প্রতিমন্ত্রীর এপিএস হলেন যারা ◈ নীরব জোনে তীব্র শব্দসন্ত্রাস: শাহবাগসহ ঢাকাজুড়ে বাড়ছে শব্দদূষণ, ঝুঁকিতে জনস্বাস্থ্য ◈ ঢাকা উত্তর-দক্ষিণসহ ৬ সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ করেছে সরকার

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২০, ০৯:২৮ সকাল
আপডেট : ২৮ আগস্ট, ২০২০, ০৯:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একবিংশ শতাব্দীতে নারীই নারীর প্রধান শত্রু!

অনির্বাণ আরিফ : নারী ধর্ষিত হয়েছে সেখানে ধর্ষকের দোষ দেখার আগে দেখতে হবে নারী কী পরে বের হয়েছিলো, কেন বের হয়েছিলো, কোথায়, কখন, কীভাবে বের হয়েছিলো। নারী ধর্ষণের প্রতিবাদ করতে বের হয়েছে এই নারী বেশ্যা, এই নারী মাগী, এই নারীর জন্য অভিশাপের আগুন দাউ দাউ করে জ্বলছে। যে নারী ঘরে থেকে স্বামীর নির্যাতন মুখ বুঝে মানবে, রাস্তায় বের হলে ‘মাল’ কথাটা শুনে এড়িয়ে যাবে, কর্মস্থলে হ্যারেজমেন্ট হলে মনে কিছু করবে না, কোনো কারণ ছাড়া ডিভোর্স পেলে নিয়তির লিখন বলে ধরে নেবে সে নারী ভালো নারী।

মেয়েরা ভালো নারী হোক এটা কেবল পুরুষের নয় পুরুষতন্ত্রের এজেন্সি নেওয়া স্বেচ্ছাদাসীদেরও কথা। সবচেয়ে বিস্ময়কর কথা হলো নারীর পক্ষে যতো পুরুষ কথা বলে তার চাইতে বেশি সংখ্যক নারী (যারা মূলত স্বেচ্ছাদাসী) নারীর বিরোধিতা করে, নারীকে বেশ্যা বলে। একবিংশ শতাব্দীতে নারীই নারীর প্রধান শত্রু। আমরা নুসরাত হত্যায় এবং এ জাতীয় আরো একাধিক ইনসিডেন্ট কেইসে সে রকমটাই দেখেছি। সুতরাং নারীদের এবারের লড়াই হোক নারী নামক পুরুষতন্ত্র রক্ষাকারী পুরুষের লোলুপ সার্ভিসে চব্বিশ ঘণ্টা নিয়োজিত স্বেচ্ছাদাসীদের বিরুদ্ধে। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়