শিরোনাম
◈ পিছিয়ে যাচ্ছে ই‌ন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ◈ ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় খামেনির কন্যা, জামাতা, পুত্রবধূ ও নাতি নিহত ◈ ফ্লাইট স্থগিতের কারণে বিমানবন্দরে আটকে থাকা যাত্রীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী ◈ হামলায় নিহত আয়াতুল্লাহ খামেনি, ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ◈ খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন: ইরানের দুই সংবাদমাধ্যমের খবর ◈ এবার কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, আহত অনেকে ◈ এবার খামেনির নিহত হওয়ার খবর নিশ্চিত করে ট্রাম্পের পোষ্ট ◈ হামলায় খামেনি নিহত, পাওয়া গেছে তার মরদেহ: রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা ◈ ইরানে ফের হামলা শুরু করেছে ইসরায়েল ◈ রাতে নতুন করে হামলা শুরু, বিকট বিস্ফোরণে কাঁপছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই

প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২০, ০৫:৩৭ সকাল
আপডেট : ২৮ আগস্ট, ২০২০, ০৫:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের সঙ্গে ফ্লাইট চালুর প্রস্তাব ভারতের

ডেস্ক রিপোর্ট : কোভিড-১৯ এর কারণে বন্ধ হয়ে যাওয়া বাংলাদেশ-ভারতের মধ্যকার ফ্লাইট পুনরায় চালুর প্রস্তাব দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ। বাংলাদেশ প্রতিদিন

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎকালে এ প্রস্তাব দেন ভারতীয় হাইকমিশনার।

সাক্ষাতে রীভা গাঙ্গুলি দাশ করোনা মহামারিতে বন্ধ হয়ে যাওয়া বাংলাদেশ-ভারতের মধ্যকার প্লেন যোগাযোগ ব্যবস্থা পুনরায় চালুর প্রস্তাব দেন। এসময় তিনি ভারতের এয়ার বাবলে যুক্ত হওয়ার বিষয়টি উপস্থাপন করেন।

জবাবে প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী প্লেন যোগাযোগ পুনরায় চালু করার প্রয়োজনীয়তার বিষয়ে একমত পোষণ করে বলেন, পারস্পরিক আলোচনার মাধ্যমে দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়