শিরোনাম
◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল ◈ রাজধানীতে ডিএমপির অশ্বারোহী দলের টহল, কেন্দ্রে কেন্দ্রে উৎসবের আমেজ

প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২০, ১১:২১ দুপুর
আপডেট : ২৭ আগস্ট, ২০২০, ১১:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিলেটে ইয়াবা সহ আটক ১

মো.শামীম: [২] সিলেট নগরের টিলাগড়স্থ রাজপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫০পিস ইয়াবাসহ বাবুল মিয়া (৩২) নামক এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার (২৬ আগস্ট) রাতে শাহপরাণ থানার এসআই রিপটন পুরকায়স্থ গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বাবুলকে গ্রেফতার করেন।

[৩] বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে গ্রেফতারকৃত বাবুল মিয়াকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে ।

[৪] গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী বাবুল মিয়া কোতোয়ালি থানাধীন লালদিঘীরপাড় এলাকার ৩৭ নং বাসার মৃত আলী আকবরের ছেলে। বর্তমানে বাবুল মিয়া শাহপরাণ থানাধীন মেজরটিলা এলাকার ফাল্গুনী আ/এ, বসবাস করে আসছে।

[৫] বিষয়টি নিশ্চিত করেছেন শাহপরাণ থানার ওসি কাইয়ুম চৌধুরী। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়