শিরোনাম
◈ বিশ্বে শুরু হয়েছে জ্বালানি যুদ্ধ, বাংলাদেশ কিছুটা স্বস্তিতে ◈ মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে ১২ দিনে ৩৯১ ফ্লাইট বাতিল, আজও বাতিল ২৪টি ◈ নিখোঁজ যুক্তরাষ্ট্রের ৬ পারমাণবিক বোমা, শত্রুর হাতে পড়ার শঙ্কা ◈ সংঘাত নিরসনে ইরানকে মধ্যস্থতার প্রস্তাব দিল মিশর ◈ নকল ধরাকে কেন্দ্র করে তেজগাঁও কলেজে শিক্ষককে হামলা, থানায় মামলা ◈ চাঁদাবাজির সুনির্দিষ্ট তথ্য চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, মাঠে নেমেছে গোয়েন্দা সংস্থা ◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধ: তেলকে অস্ত্র বানাতে চাইছে ইরান ◈ নতুন নোট বেশি দামে বিক্রি কি শরিয়তসম্মত? ◈ ইরানে সবচেয়ে তীব্র হামলা হবে আজ: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ◈ মামলা বাণিজ্য নিয়ন্ত্রণে, গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার: আইনমন্ত্রী

প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২০, ০৯:১৪ সকাল
আপডেট : ২৭ আগস্ট, ২০২০, ০৯:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিডে দেশে আরো ৪৫ জনের মৃত্যু, শনাক্ত ২৪৩৬, সুস্থ ৩২৭৫

মহসীন কবির : [২] স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বৃহস্পতিবারের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ এর নমুনা পরীক্ষা হয়েছে ১৫১২৪ জনের। শনাক্তের হার ১৬.১১ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের হার ২০.৩০ শতাংশ। কোভিডে মোট মারা গেছেন ৪১২৭ জন।

[৩] মৃতদের মধ্যে পুরুষ ৩৪ জন এবং নারী ১১ জন। হাসপাতালে মারা গেছেন ৪২ জন এবং বাড়িতে মৃত্যু হয়েছে তিনজনের। তাদের মধ্যে ১০ বছরের বেশি বয়সী একজন, ত্রিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব সাতজন, পঞ্চাশোর্ধ্ব ১১ জন এবং ষাটোর্ধ্ব ২৫ জন ছিলেন। ঢাকা বিভাগের ছিলেন ২২ জন, চট্টগ্রাম বিভাগের ১০ জন, রাজশাহী বিভাগের একজন, খুলনা বিভাগের পাঁচজন, সিলেট বিভাগের একজন এবং রংপুর বিভাগের ছিলেন ছয়জন।

[৪] এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১৫ লাখ ৩শত ৮৫ জনের। মোট শনাক্ত হয়েছে ৩ লাখ ৪ হাজার ৫৮৩ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩২৭৫ জন, মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৯৩ হাজার ৪৫৮ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬০ দশমিক ৫২ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৩৫ শতাংশ।

[৫] গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়ানোর পর বিশ্বকে মৃত্যুপুরীতে পরিণত করেছে করোনাভাইরাস। এ ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা এখন দুই কোটি ৪৩ লাখের ৫৭ হাজারের বেশি। মৃতের সংখ্যা ছাড়িয়েছে আট লাখ ৩০ হাজার। তবে এক কোটি ৬৯ লাখের মতো রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়