শিরোনাম
◈ জামায়াতের বিরোধিতা করতে বিএন‌পি নির্বাচনী প্রচারণায় মুক্তিযুদ্ধকেই কেন সামনে আনছে? ◈ বিশ্বকাপের আগে একাধিক পরিবর্তন ক্রিকেটের নিয়মে ◈ ক্যান্টনমেন্টে ব্যক্তিগত অস্ত্র বা গানম্যান নেওয়ার বিধান কী? ◈ মধ্যরাতে তিন গ্রামের সংঘর্ষ, আহত পুলিশসহ ১৫ ◈ চট্টগ্রাম বন্দর বন্ধে রপ্তানি সংকট: কর্মবিরতিতে আটকা ১৩ হাজার কনটেইনার, ঝুঁকিতে ৬৬ কোটি ডলারের বাণিজ্য ◈ আওয়ামী লীগ দুর্গের ২৮ আসন এবার বিএনপির জয়ের পাল্লা ভারী ◈ নিউক্যাসলকে হারিয়ে ম্যানচেস্টার সিটি লিগ কা‌পের ফাইনালে ◈ অ‌স্ট্রেলিয়ান প‌্যাট কা‌মিন্স বাংলাদেশের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আশায় ◈ ‘খেলার মাঠে রাজনীতি নয়’: বাংলাদেশের পক্ষে সংহতি জানিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছি : পাকিস্তানের প্রধানমন্ত্রী ◈ নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব: এক গ্রামেই ১৬২ জনকে হত্যা, পুড়িয়ে দেওয়া হলো রাজপ্রাসাদ

প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২০, ০৬:২৬ সকাল
আপডেট : ২৭ আগস্ট, ২০২০, ০৬:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোল রুম থেকে ডা. আয়শাকে অব্যাহতি

ডেস্ক রিপোর্ট: স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক (ওএসডি) এবং প্রোগ্রাম ম্যানেজার-১, এনডিসি (নন কমিউনিকেবল ডিজিজ) ডা. আয়শা আক্তারকে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসাবে স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোল রুমের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। জাগোনিউজ

বুধবার (২৬ আগস্ট) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য অধিদফতরের স্বাস্থ্যসেবা বিভাগ পার-২ অধিশাখার উপসচিব শারমিন আক্তার জাহান স্বাক্ষরিত এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে এবং অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

জানা গেছে, ডা. আয়শা আক্তার মহামারি করোনা ভাইরাস সংক্রমণকালে পদত্যাগকারী স্বাস্থ্য মহাপরিচালক (বিদায়ী) অধ্যাপক ডাক্তার আবুল কালাম আজাদের নির্দেশনায় অধিদফতরের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছিলেন। কিন্তু বর্তমান মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম দায়িত্ব গ্রহণের পর তাকে কন্ট্রোল রুমের দায়িত্ব থেকে বিরত থাকতে মৌখিক নির্দেশনা দেন। মৌখিক নির্দেশের পর থেকে তিনি আর কন্ট্রোল রুমের দায়িত্ব পালন করেননি। আজ আনুষ্ঠানিকভাবে তাকে স্বাস্থ্য অধিদফতরের কন্ট্রোল রুমের অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়