শিরোনাম
◈ ৪০ দিনের ছুটি শেষ, রোববার খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান ◈ আজ বসছে জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক ◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার ◈ জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার, সারাদেশে সাঁড়াশি অভিযান শুরু

প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২০, ০২:৩৯ রাত
আপডেট : ২৭ আগস্ট, ২০২০, ০২:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কসবায় প্রবাসীর স্ত্রীকে উত্যক্ত করার দায়ে যুকবকে কারাদণ্ড

এএইচ রাফি: [২] ব্রাক্ষণবাড়িয়ার কসবায় প্রবাসীর স্ত্রীকে উত্যক্ত করার দায়ে ভ্রাম্যমান আদালতে আল আমিন (৩০) নামে এক বিবাহিত যুবককে ১৫দিনের কারাদন্ড ও ৩ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৬ আগস্ট) বিকেলে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

[৩] এর আগে দুপুরে সিডিসি স্কুলের সামনে প্রকাশ্যে এ দন্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) হাছিবা খান।

[৪] জানা যায়, উপজেলার কাইমপুর গ্রামের আবদুল আলীমের পুত্র আল আমিন দীর্ঘদিন যাবত একই গ্রামের এক প্রবাসীর স্ত্রীকে উত্যক্ত করে আসছিলো। পরে ওই প্রবাসীর স্ত্রী এ ব্যাপারে কসবা থানায় একটি সাধারন ডাইরী করা হয় এবং গত মঙ্গলবার বিকেল ওই উত্যক্তকারীকে পুলিশ পৌরশহর থেকে আটক করে। বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতে নিকট আল আমিন তার দোষ স্বীকার করেন। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে জেল ও জরিমানা প্রদান করেন।

[৫] পুলিশ আলআমিনকে বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।

[৬] নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) হাছিবা খান বলেন, এক প্রবাসীর স্ত্রীকে উত্যক্ত করার দায়ে আল আমিন নামক এক যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল ও জরিমানা রায় প্রদান করা হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়