শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২০, ০৫:২৮ সকাল
আপডেট : ২৬ আগস্ট, ২০২০, ০৫:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে আলুর দাম ৭২ ঘণ্টায় বাড়ল ১৫০ রুপি

ডেস্ক রিপোর্ট : ভারতে গত ৭২ ঘণ্টায় পোস্তা বাজারে বস্তাপ্রতি জ্যোতি আলুর দাম বেড়েছে ১৫০ রুপি। আগস্টের শুরুতে জ্যোতি আলুর দাম ছিল ২৬ রুপি কেজি। আজ তা বেড়ে হয়েছে ৩২ রুপি। চন্দ্রমুখীর দাম ছিল ২৮ রুপি। আজ তা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ রুপি। জুলাইতে জ্যোতি ও চন্দ্রমুখী আলুর দামের ব্যবধান ছিল ৬ রুপি। সেই ব্যবধান আগস্টে কমে দাঁড়িয়েছে ২ রুপি।

আলুর এভাবে ঊর্ধ্বমুখী দামে মাথায় হাত মধ্যবিত্তদের। একেই বাজারে সেভাবে সবজির কোনও দেখা নেই, তার ওপর আলুর দামও বাড়ছে।

পশ্চিমবঙ্গের দক্ষিণাংশের সব জেলায় বর্ষার বৃষ্টি একেবারে শেষ দিকে শুরু হয়েছে। কিন্তু প্রথমদিকে বৃষ্টি কম ছিল। বিশেষত যার জেরেই সবজির ফলন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ফলে বাজারে এখন আনুষঙ্গিক আর কোনও সবজির যোগান সেভাবে প্রায় নেই বললেই চলে। তাই ক্রেতার নজর আলুর দিকে। আলুর চাহিদা বেড়েছে। কিন্তু এদিকে আলুর যোগান বাড়ানো যায়নি। কারণ, এ রাজ্যের আলু আবার রফতানি হচ্ছে ওডিশা, অন্ধ্র, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং আসামে। সবমিলিয়ে যত চাহিদা সেই অনুপাতে যোগান না থাকাতেই বাড়ছে দাম।
আলু ব্যবসায়ীরা বলছেন, দাম আপাতত কমার কোনও সম্ভাবনা নেই। কারণ, হুগলিতে নতুন আলুর ফলন হবে আগামী বছরের জানুয়ারিতে। আর ওদিকে বৃষ্টি চলতে থাকলে অন্য সবজির চাষ ব্যাহত হবে। ফলে বাজারে পর্যাপ্ত অন্য সবজির যোগান দিতে ব্যর্থ হবে রাজ্যের দক্ষিণাঞ্চল।

সূত্র : জি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়