শিরোনাম
◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদের মুলতবি অধিবেশন শুরু

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২০, ০৮:১৪ সকাল
আপডেট : ২৫ আগস্ট, ২০২০, ০৮:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আতিক খান: ইউপি চেয়ারম্যানরা কি এভাবে মধ্যযুগীয় কায়দায় মারধর করতে পারেন?

আতিক খান : ইউপি চেয়ারম্যানদের ক্ষমতা কতোটুকু? যাকে যখন খুশি তখন, আইন নিজ হাতে তুলে নিয়ে এভাবে মধ্যযুগীয় কায়দায় মারধর করা যায়? কিশোরী আর মহিলাদের এভাবে প্রকাশ্যে নির্যাতন করা জায়েজ আছে? এটাই কি স্বপ্নে পাওয়া সোনার বাংলাদেশ? কাল কোট পরা অভিযুক্ত অপরাধীদের দ্বারা, কোটের কি অবমাননা হয় না? অভিযোগ করা হয়েছে, কিশোরীকে বিয়ের প্রস্তাব দিয়ে রাজি করাতে না পেরে গরু চুরির মামলা সাজানো হয়েছে। এই কিশোরী আর তার মা গরু চুরি করবে, এটাও বিশ্বাসযোগ্য? এলাকার ২০০ মানুষ হাত গুটিয়ে তামাশা দেখেছে। এদের মধ্যে পুরুষ ছিল না কেউ? কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং এলাকায় মা-মেয়েকে গরু চুরির অপবাদ দিয়ে ইউপি চেয়ারম্যান মিরানুল ইসলামের নেতৃত্বে নির্মমভাবে নির্যাতন চালানো হয়েছে।

অভিযোগ রয়েছে, কোমরে রশি বেঁধে মা-মেয়েকে প্রকাশ্য সড়কে ঘোরানোর পর নিয়ে যাওয়া হয় স্থানীয় চেয়ারম্যানের কার্যালয়ে। সেখানে চেয়ারম্যান মিরানুল ইসলাম নিজে তাদের আবার মারধর করেন। একপর্যায়ে তাদের শারীরিক অবস্থার অবনতি ঘটলে পুলিশ এসে মা ও মেয়েকে উদ্ধার করে চকরিয়া হাসপাতালে ভর্তি করে। তাদের অবস্থা আশঙ্কাজনক। এরা ন্যায়বিচার পাবে কিনা, যথেষ্ট সন্দেহ আছে। টেকনাফে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের রেশ থাকতে থাকতেই এভাবে বিচার বহির্ভূত নির্যাতন। এই লোকগুলাই আমাদের জনপ্রতিনিধি। সুষ্ঠু নির্বাচন ছাড়া বিনা ভোটে টাকার জোরে প্রশাসনে এলে এর চাইতে ভাল কিছু আশা করাও মরীচিকা। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়